মাদার তেরেসা
৩৮. ঢাকার কোথায় মিশনারিজ অব চ্যারিটির প্রথম শাখা প্রতিষ্ঠা করা হয়?
ক. গুলশানে খ. আমিনবাজারে
গ. ইসলামপুরে ঘ. আজিমপুরে
৩৯. মাদার তেরেসা নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত ভোজসভা বাতিল করে ভোজসভার জন্য নির্ধারিত অর্থ কাদের দেওয়ার জন্য অনুরোধ করেন?
ক. অনাথ মানুষের
খ. ক্ষুধার্ত মানুষের
গ. শীতার্ত মানুষের
ঘ. গৃহহীন মানুষের
৪০. কত সালের ঘূর্ণিঝড়ের পর মাদার তেরেসা বাংলাদেশে এসেছিলেন?
ক. ১৯৭৪ সালের
খ. ১৯৮৮ সালের
গ. ১৯৯১ সালের
ঘ. ২০১০ সালের
৪১. মাদার তেরেসার গাউন ছেড়ে শাড়ি পরার কারণ কী?
ক. নানব্রত ত্যাগ করেছিলেন বলে
খ. শাড়ি বাঙালির নারীর পোশাক বলে
গ. অর্থ সাশ্রয়ের জন্য
ঘ. সহজ ও আরামদায়ক হওয়ায়
৪২. মাদার তেরেসার কয়টি শাড়ি ছিল?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
৪৩. মাদার তেরেসার তিনটি শাড়ির মধ্যে একটি পরার, একটি ধোয়ার, অন্যটি তিনি কী জন্য রাখতেন?
ক. ভবিষ্যতের জন্য
খ. কোনো উপলক্ষে পরার জন্য
গ. অতিথির জন্য
ঘ. দান করার জন্য
৪৪. মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির মূল কাজ কী ছিল?
ক. সমাজ উন্নয়ন খ. মানবসেবা
গ. ধর্ম প্রচার ঘ. শিক্ষার মানোন্নয়ন
৪৫. ‘মাদার তেরেসা’ রচনাটির মূল বিষয় কোনটি?
ক. সংসারত্যাগী একজন নারীর সংযমের পরিচয়
খ. একজন সেবাব্রতী নারীর কর্মজীবনের প্রতি আলোকপাত
গ. নারীর কর্মের প্রতি সমাজের শ্রদ্ধাবোধের নমুনা
ঘ. নোবেলবিজয়ী নারীর প্রতিষ্ঠা লাভ
৪৬. ‘শান্তির এই সাধককে শ্রদ্ধা জানিয়েছে সমস্ত পৃথিবী’—উক্তিটি নিচের কার বিষয়ে মিল রয়েছে?
ক. সুফিয়া কামাল
খ. বেগম রোকেয়া
গ. মাদার তেরেসা
ঘ. সন্জীদা খাতুন
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩৮. গ ৩৯. খ ৪০. গ ৪১. খ ৪২. গ ৪৩. খ ৪৪. খ ৪৫. খ ৪৬. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল