এইচএসসির প্রস্তুতি–২০২১: বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ান্নর দিনগুলো

নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও ।

‘মোর জীবনের সবচেয়ে প্রিয় আমরি আপন প্রাণ,

তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান.

১৮. উদ্দীপকের পিতার সঙ্গে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার কোন চরিত্রটি তুলনীয়?

ক. শেখ মুজিবুর রহমান

খ. মহিউদ্দিন

গ. বঙ্গবন্ধুর পিতা

ঘ. খয়রাত হোসেন

১৯. উক্ত চরিত্রদ্বয়ে কোন বিষয়টি বিদ্যমান?

ক. খোদাভক্তি

খ. সন্তানবাৎসল্য

গ. ধর্মচেতনা ঘ. আত্মদান

২০. শেখ মুজিবুর রহমানের বহুবার কারাবরণ করার কারণ—

i. ভাষা আন্দোলনে যোগদান

ii. গণতান্ত্রিক আন্দোলনে যোগদান

iii. স্বৈরাচারী আন্দোলনে যোগদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২১. মুজিব অনশন ভাঙেন কেন?

ক. দাবি আদায় হওয়ায়

খ. অসুস্থতার কারণে

গ. বাবার অনুরোধে

ঘ. জেলারের অনুরোধে

২২. শেখ মুজিবের সঙ্গে নিচের কোনটি সম্পৃক্ত?

ক. অনশন–ধর্মঘট

খ. মিছিল

গ. হরতাল

ঘ. ১৪৪ ধারা

২৩. শেখ মুজিবুর রহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৮২০ খ. ১৯১৮

গ. ১৯২০ ঘ. ১৯২১

২৪. শেখ মুজিবুর রহমান কত সালে সপরিবারে নিহত হন?

ক. ১৯৭১ খ. ১৯৭২

গ. ১৯৭৩ ঘ. ১৯৭৫

সঠিক উত্তর

বায়ান্নর দিনগুলো: ১৮. গ ১৯. খ ২০. ক ২১. ক ২২. ক ২৩. গ ২৪. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা