বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেইনকোট

১৩. কেন মিলিটারিরা নুরুল হুদাকে নানা ধরনের প্রশ্ন করে?

ক. গোপন সূত্রের ভিত্তিতে

খ. মুক্তিযোদ্ধা বলে

গ. মিসক্রিয়েন্টরা নাম বলায়

ঘ. প্রিন্সিপালের নির্দেশে

১৪. আসমাকে নিয়ে আর পারা যায় না কেন?

ক. বাজে কথা বলে খ. পাগলামির কারণে

গ. বোকামিতে ঘ. ভাই নিয়ে গর্ব করায়

১৫. মিলিটারির মতো দেখা নিরাপদ নয় কেন?

ক. শাস্তি হতে পারে

খ. ঘাতক মনে হতে পারে

গ. ধরে নিয়ে যেতে পারে

ঘ. মিলিটারি ধরতে পারে

১৬. কে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য উদ্বিগ্ন থাকে?

ক. আকবর সাজিদ

খ. ইসহাক

গ. ড. আফাজ আহমদ

ঘ. আবদুস সাত্তার

১৭. স্টেট বাসের রং কী ছিল?

ক. সাদা খ. নীল

গ. লাল ঘ. কালো

১৮. মিলিটারির ভয়ে আবিদ বাইরে বের হয় না, সারা দিন সূরা পাঠ করে। আবিরের সঙ্গে কার মিল রয়েছে?

ক. নুরুল হুদা খ. আফাজ আহমদ

গ. ইসহাক ঘ. আকবর সাজিদ

১৯. ‘গেট তোড় গিয়া’ উক্তিটি কার সঙ্গে নৈকট্যপূর্ণ?

ক. পিওন খ. প্রফেসর

গ. প্রিন্সিপাল ঘ. কর্নেল

২০. মিন্টুর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক. আসমার ভাই খ. নুরুলের ভাই

গ. পাকসেনা ঘ. ইসহাকের ভাই

২১. ‘সিরিয়ার সংঘর্ষে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে’—এই বাক্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে কাদের?

ক. জনগণের খ. মুক্তিবাহিনীদের

গ. ফরাসিদের ঘ. ডাকাতদের

সঠিক উত্তর

রেইনকোট: ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. ক