ফেব্রুয়ারি ১৯৬৯
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘আসাদের রক্তধারায় মহৎ কবিতার,
সব মহাকাব্যের, আদি অনাদি আবেগ
বাংলাদেশ জাগ্রত।’
১৭. উদ্দীপকের আসাদ ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কার সঙ্গে তুল্য?
ক. নূর মোহাম্মদ খ. সালাম
গ. মতিউর রহমান ঘ. মোস্তফা কামাল
১৮. উদ্দীপকটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার যে ভাবের প্রকাশক—
i. দেশপ্রেমের
ii. আত্মত্যাগের
iii. আত্মগৌরবের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালাম কোন খ্রিষ্টাব্দে আবার রাজপথে নামে?
ক. ১৯৫২ খ. ১৯৫৪
গ. ১৯৬৯ ঘ. ১৯৭২
২০. ‘মানবিক বাগান’ যার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে—
i. ন্যায়ের
ii. কল্যাণের
iii. অশুভ শক্তির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. কবি শামসুর রাহমান অক্টোবর মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ১৩ খ ১৮
গ. ২৩ ঘ. ২৬
২২. ‘মানবিক বাগান’ শব্দের অর্থ কী?
ক. মনের জগৎ খ. মানবীয় জগৎ
গ. মানবীয় ধর্ম ঘ. মানব মহিমা
২৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা কিসের গন্ধে ভরপুর?
ক. দুর্গন্ধে খ. স্মৃতিগন্ধে
গ. সুগন্ধে ঘ. বারুদের গন্ধে
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘দু’তীর শ্যামল কবিতা আনে/
ফুল-ফসলেতে ভরা এই স্বাক্ষর
তরুণ প্রাণের অরুণ রক্তক্ষরা।’
২৪. উদ্দীপকের ‘তরুণ প্রাণের’ সঙ্গে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন চেতনার মিল বিন্যাস পাওয়া যায়?
ক. অশুভ চেতনা
খ. পরিশ্রমী চেতনা
গ. সংগ্রামী চেতনা
ঘ. মনুষ্য চেতনা
সঠিক উত্তর
ফেব্রুয়ারি ১৯৬৯: ১৭. খ ১৮.ক ১৯.গ ২০.ক ২১.গ ২২. খ ২৩. খ ২৪.গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা