বাংলা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দ ও পদ

১৮. ‘ধর্মের কল বাতাসে নড়ে’ বাক্যটিতে ‘বাতাসে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. করণে সপ্তমী খ. কর্মে সপ্তমী

গ. কর্মে শূন্য ঘ. অধিকরণে সপ্তমী

১৯. ক্রিয়াকে ‘কী’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়?

ক. কর্তৃকারক খ. কর্মকারক

গ. করণ কারক ঘ. সম্প্রদান কারক

২০. ‘বাঘে-মহিষে এক ঘাটে পানি খায়’—‘বাঘে-মহিষে’ কোন কর্তা?

ক. মুখ্য কর্তা খ. প্রযোজ্য কর্তা

গ. ব্যতিহার কর্তা ঘ. প্রযোজক কর্তা

২১. ‘খেজুর রসে গুড় হয়’—‘খেজুর রসে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণে সপ্তমী

খ. অপাদানে ষষ্ঠী

গ. অপাদানে সপ্তমী

ঘ. করণে সপ্তমী

২২. ‘সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা?’ নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মকারকে শূন্য বিভক্তি

খ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি

গ. কর্তৃকারকে সপ্তমী বিভক্তি

ঘ. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি

সঠিক উত্তর

শব্দ ও পদ: ১৮. ক ১৯. খ ২০. গ ২১. গ ২২. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল