বাংলা ২য় পত্র | বাক্যের রূপান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন ৯

১. ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। (জটিল)

২. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)

৩. মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে। (সরল)

৪. আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। (যৌগিক)

৫. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (সরল)

৬. তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না। (মিশ্র)

৭. যেসব পশু মাংস ভোজন করে, তারা অত্যন্ত বলবান হয়। (সরল)

৮. ভিক্ষুককে দান করো। (মিশ্র)

উত্তর

১. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।

২. বুদ্ধিহীনেরাই এ কথা বিশ্বাস করবে।

৩. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।

৪. আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি।

৫. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।

৬. যদিও তার টাকা আছে, তবু তিনি দান করেন না।

৭. মাংসভোজী পশুরা অত্যন্ত বলবান হয়।

৮. যে ভিক্ষা চায়, তাকে দান করো।

প্রশ্ন ১০

১. যা বার্ধক্য, তা সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)

২. পরিশ্রমী ব্যক্তি সুখী হয়। (জটিল)

৩. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। (যৌগিক)

৪. কেহ কহিয়া দিতেছে না। (অস্তিবাচক)

৫. জন্মভূমিকে সবাই ভালোবাসে। (নেতিবাচক)

৬. এতে দোষ নেই। (প্রশ্নবোধক)

৭. দেশের সেবা করা সবার কর্তব্য। (অনুজ্ঞাসূচক)

৮. সে কাল এলে আমি যাব। (জটিল)

উত্তর

১. বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।

২. যে ব্যক্তি পরিশ্রম করে, সে ব্যক্তি সুখী হয়।

৩. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না।

৪. সবাই কহিয়া দেওয়া হইতে বিরত থাকিতেছে।

৫. জন্মভূমিকে কে না ভালোবাসে?

৬. এতে দোষের কী আছে?

৭. সকলে দেশসেবা করো।

৮. যদি সে কাল আসে, তবে আমি যাব।


মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা