প্রশ্ন ১৩
১. মূর্খ লোক অবজ্ঞার পাত্র। (জটিল)
২. এতে দোষ কি! (নেতিবাচক)
৩. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞাসূচক)
৪. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
৫. ছাত্রদের অধ্যয়নই তপস্যা। (জটিল)
৬. সেই বাঁশির সুর ভারি মিষ্টি। (বিস্ময়সূচক)
৭. হৈম তার অর্থ বুঝল না। (অস্তিবাচক)
৮. ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। (মিশ্র)
উত্তর
১. যে লোক মূর্খ সে অবজ্ঞার পাত্র।
২. এতে দোষ নেই।
৩. মন দিয়ে লেখাপড়া করো।
৪. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
৫. যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা।
৬. আহ্! ভারি মিষ্টি সেই বাঁশির সুর।
৭. হৈমর কাছে তার অর্থ অবোধ্য রইল।
৮. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।
প্রশ্ন ১৪
১. না মহারাজ, তিনি আশ্রমে নাই। (অস্তিবাচক)
২. প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে। (নেতিবাচক)
৩. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক)
৪. তাহারা কি পাষাণ? (নেতিবাচক)
৫. জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়? (নির্দেশসূচক)
৬. আমি তোমাকে নিতে এসেছি। (জটিল)
৭. যারা ভালো ছেলে, তারা গুরুজনের কথা মেনে চলে। (সরল)
৮. যদিও সে দরিদ্র, তথাপি সে চরিত্রবান। (যৌগিক)
উত্তর
১. হ্যাঁ মহারাজ, তিনি আশ্রমের বাইরে আছেন।
২. প্রিয়ংবদা অযথার্থ কহে নাই।
৩. সরস্বতী বর দেবেন কি?
৪. তাহারা পাষাণ নয়।
৫. জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়।
৬. আমি তোমাকে নেব বলে এসেছি।
৭. ভালো ছেলেরা গুরুজনের কথা মেনে চলে।
৮. সে দরিদ্র কিন্তু চরিত্রবান।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা