বাংলাদেশ ও বিশ্বপরিচয় | প্রশ্নোত্তর

অধ্যায় ১২

বর্ণনামূলক প্রশ্ন

প্রশ্ন: জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: বিশ্বে এ পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অগণিত মানুষের মৃত্যু ও ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছিল। তখন এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরই জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ গঠনের তারিখ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। তাই বলা যায়, যুদ্ধ এড়িয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই আসলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন: ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা করো।

উত্তর: জাতিসংঘের কয়েকটি সংস্থা আছে, যারা সদস্যরাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ পরিচালনা করে। ইউনিসেফ এদের মধ্যে একটি। ইউনিসেফের পুরো নাম ‘জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল’। এ সংস্থাটি যেসব কাজ পরিচালনা করে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

১. এটি শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য কাজ করে।

২. মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় কাজ করে।

৩. শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করে।

৪. গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করে।

৫. স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা