অধ্যায়-১১
প্রশ্ন: অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম ত্রিপুরা।
উত্তর: পার্বত্য অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম ত্রিপুরা।
প্রশ্ন: চাকমা ও পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ।
উত্তর: চাকমা ও মারমাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ।
প্রশ্ন: বাংলাদেশ ছাড়াও ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা জনগোষ্ঠী বাস করে।
উত্তর: বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা জনগোষ্ঠী বাস করে।
প্রশ্ন: ত্রিপুরাদের ভাষার নাম ও উমোই।
উত্তর: ত্রিপুরাদের ভাষার নাম ককবরক ও উমোই।
প্রশ্ন: ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে বাস করে।
উত্তর: ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বাস করে।
প্রশ্ন: দলকে ত্রিপুরা জনগোষ্ঠী বলে।
উত্তর: দলকে ত্রিপুরা জনগোষ্ঠী দফা বলে।
প্রশ্ন: ত্রিপুরাদের মোট দফা আছে।
উত্তর: ত্রিপুরাদের মোট ৩৬টি দফা আছে।
প্রশ্ন: বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা সমাজের অধিকারী।
উত্তর: বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী।
প্রশ্ন: ত্রিপুরাদের ছেলেরা সম্পত্তি ও মেয়েরা সম্পত্তি লাভ করে থাকেন।
উত্তর: ত্রিপুরাদের ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন।
প্রশ্ন: ত্রিপুরারা ধর্মের অনুসারী।
উত্তর: ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী।
প্রশ্ন: ত্রিপুরা সমাজের নববর্ষের উৎসব
উত্তর: ত্রিপুরা সমাজের নববর্ষের উৎসব বৈসু।
প্রশ্ন: ত্রিপুরা নারীরা মাথায় দিয়ে সুন্দর করে সাজেন।
উত্তর: ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন।
প্রশ্ন: ওঁরাও জনগোষ্ঠীর বেশির ভাগ রাজশাহী, রংপুর ও অঞ্চলে বসবাস করেন।
উত্তর: ওঁরাও জনগোষ্ঠীর বেশির ভাগ রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করেন।
প্রশ্ন: ওঁরাওদের ভাষার নাম কুডুখ ও ।
উত্তর: ওঁরাওদের ভাষার নাম কুডুখ ও সাদ্রি।
প্রশ্ন: ওঁরাওদের প্রধান উৎসবের নাম ।
উত্তর: ওঁরাওদের প্রধান উৎসবের নাম ফাগুয়া।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রাবেয়া সুলতানা, শিক্ষকবিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা