বাংলাদেশ ও বিশ্বপরিচয় | সংক্ষিপ্ত প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১০

প্রশ্ন: বিদ্যালয়ের যেকোনো কাজ করতে কীভাবে সিদ্ধান্ত নেবে?

উত্তর: বিদ্যালয়ের যেকোনো কাজ সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব ও গণতান্ত্রিক আচরণ করব।

প্রশ্ন: কোন পদ্ধতিতে কাজ করলে কারও কোনো কথা বলা বা আপত্তি থাকে না?

উত্তর: গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করলে কারও কোনো কথা বলা বা আপত্তি থাকে না।

প্রশ্ন: বাড়িতে কোনো কাজ করার পূর্বে কী করা উচিত?

উত্তর: বাড়িতে কোনো কাজ করার পূর্বে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত।

প্রশ্ন: আমরা সাধারণত কী কী কােজ পরিবারের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিই?

উত্তর: আমরা সাধারণত পরিবারের খাবার, ঘর সাজানো, উৎসব বা অনুষ্ঠানে করণীয় ইত্যাদি নিয়ে পরিবারের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিই।

প্রশ্ন: কর্মক্ষেত্রে কাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত?

উত্তর: কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত।

প্রশ্ন: সবার সঙ্গে আলোচনা করে কাজ করলে কী ফল বয়ে আনবে?

উত্তর: সবাই কাজটির গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে।

প্রশ্ন: রাজনৈতিকভাবে বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?

উত্তর: রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।

প্রশ্ন: আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী?

উত্তর: গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

প্রশ্ন: কী প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে?

উত্তর: গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে।

প্রশ্ন: গণতন্ত্র শক্তিশালী করার জন্য আমাদের কী করণীয়?

উত্তর: আমাদের করণীয় হচ্ছে বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্রসহ সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করো। এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।