বাংলাদেশ ও বিশ্বপরিচয় | সংক্ষিপ্ত প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১১

প্রশ্ন: বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কয়েকটি ভাষার নাম লেখো ।

উত্তর: বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর

নাম ভাষা

গারো—আচিক

খাসি—মনখেমে

ত্রিপুরা—ককবরক ও উমোই

ওঁরাও—কুডুখ ও সাদ্রি।

প্রশ্ন: গারো জনগোষ্ঠীর জীবনযাত্রার কী পরিবর্তন এসেছে?

উত্তর: পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা একধরনের বাড়ি তৈরি করতেন, যা নকমান্দি নামে পরিচিত। তবে বর্তমানে তারা করোগেটেড টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করেন।

প্রশ্ন: কোন জনগোষ্ঠী ১৮৭২ সালে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিল? তাদের দুজন বীর যোদ্ধার নাম লেখো ।

উত্তর: ১৮৭২ সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিল। যুদ্ধে গারো জনগোষ্ঠী পরাজিত হয়েছিল। সে সময়কার দুজন গারো বীর যোদ্ধা হলেন টগান নেংমিনজা ও সোনারাম সাংমা।

প্রশ্ন: গারো সমাজব্যবস্থা সম্পর্কে লেখো ।

উত্তর: গারো সমাজ মাতৃতান্ত্রিক, অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। মায়েদের সূত্র ধরেই তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে।

প্রশ্ন: দকবান্দা বা দকসারি কাদের ঐতিহ্যবাহী পোশাক? এই জনগোষ্ঠীর একটি খাবার সম্পর্কে লেখো ।

উত্তর: গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দকবান্দা বা দকসারি। এই জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের কোড়ল দিয়ে তৈরি করা হয়, যা খেতে অনেক সুস্বাদু।

প্রশ্ন: ওয়াংগালা কী?

উত্তর: গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াংগালা। এই সময়ে তাঁরা সূর্যদেবতা সালজং-এর প্রতি নতুন শস্য উৎসর্গ করে। সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয়।

প্রশ্ন: খাসি জনগোষ্ঠীর সমাজব্যবস্থা সম্পর্কে লেখো

উত্তর: খাসি জনগোষ্ঠী মাতৃতান্ত্রিক। পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। এরা কৃষিকাজ করে এবং প্রচুর পান ও মধুর চাষ করে।