বাংলাদেশ ও বিশ্বপরিচয় | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৯

প্রশ্ন: বাড়িতে কীভাবে নিরাপদ থাকা যায়, সে সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে?

উত্তর: বাড়িতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে শিশুরা দুর্ঘটনার শিকার বেশি হয়। বাড়িতে নিরাপদ থাকা সম্পর্কে আমার বন্ধুর জন্য উপদেশগুলো নিচে দেওয়া হলো:

১. ছুরি, কাঁচিজাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা।

২. খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক তার না ধরা।

৩. ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা, যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে।

৪. গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা।

৫. আগুনের ব্যবহারে সতর্ক থাকা।

প্রশ্ন: রাস্তায় কীভাবে নিরাপদ থাকা যায়, সে সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে?

উত্তর: পথ চলার সময় আমাদের সতর্ক থাকতে হবে। এতে দুর্ঘটনাও এড়ানো সম্ভব। রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন কয়েকটি সাধারণ নিয়ম হলো:

১. আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটব।

২. রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব।

৩. রাস্তার দুই পাশ ভালো করে দেখে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হব।

রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে।


রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা