অধ্যায় ৯
প্রশ্ন: রাস্তার দুর্ঘটনা এড়ানোর জন্য পথচারী, ব্যক্তিগত গাড়ির যাত্রী, মোটরসাইকেল চালক, বাসযাত্রী, সাইকেলচালকদের করণীয় সম্পর্কে লেখো।
উত্তর: রাস্তার দুর্ঘটনা এড়ানোর জন্য করণীয়সমূহ নিচে দেওয়া হলো:
১. পথচারী: রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে। রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করবে।
২. ব্যক্তিগত গাড়ির যাত্রী: সিটবেল্ট বেঁধে গাড়িতে বসবে এবং ড্রাইভারকে ওভারটেকিং করতে নিষেধ করবে।
৩. মোটরসাইকেলচালক: মাথায় অবশ্যই হেলমেট ব্যবহার করবে এবং দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত
থাকবে।
৪. বাসযাত্রী: বাসে ওঠানামার সময় আশপাশ ভালোভাবে দেখবে। ওঠার সময় ডান পা দিয়ে উঠবে এবং বাঁ পা দিয়ে নামবে।
৫. সাইকেলচালক: মহাসড়কে সাইকেল
চালানো থেকে বিরত থাকবে, রাস্তার বড়
বড় যানবাহন খেয়াল রেখে সাইকেল
চালাবে।
রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা