অধ্যায় ১
প্রশ্ন: মুক্তিযুদ্ধের বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?
উত্তর: মুক্তিযুদ্ধের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ উপাধিগুলো হলো—
ক. বীরশ্রেষ্ঠ, খ. বীর–উত্তম, গ. বীরবিক্রম ও
ঘ. বীরপ্রতীক।
প্রশ্ন: অপারেশন সার্চলাইট কী? কার নির্দেশে এ আক্রমণ করা হয়? পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ সম্পর্কে ৪টি বাক্য লেখো।
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে। এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী এ আক্রমণ চালায় ২৫ মার্চ রাতে। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ সম্পর্কে নিচে দেওয়া হলো—
পাকিস্তান সেনাবাহিনী ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনস, ইপিআর সদর দপ্তর পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও শিক্ষকদের বাসভবনসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে
একযোগে আক্রমণ করে। সেই ভয়াল রাতে হানাদার বাহিনী দেশের অন্য বড় বড় শহরেও আক্রমণ চালিয়ে ছাত্র-শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্যসহ অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে। যা গণহত্যার শামিল। নয় মাসের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ বাঙালি শহীদ হন।
রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা