বাংলাদেশ ও বিশ্বপরিচয় | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৯


প্রশ্ন: অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে?

উত্তর: অপরিচিত মানুষের কাছ থকে সাবধান থাকা আমাদের একটি দায়িত্ব। অপরিচিত মানুষের কাছ থেকে যেকোনো ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার পরামর্শ নিচে দেওয়া হলো:

১. অপরিচিত ব্যক্তির সঙ্গে কোথাও যাওয়া উচিত নয়।

২. অপরিচিত কেউ কোনো জিনিস খেতে দিলে তা খাওয়া উচিত নয়।

৩. যদি কোনো অপরিচিত ব্যক্তি কোথাও যাওয়া বা খাওয়ার জন্য জোর করে, তবে
তা আশপাশে থাকা অন্যদের জানানো
উচিত।

৪. বাড়ির আশপাশে অথবা খেলার মাঠে কোনো অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে বা সন্দেহজনক কোনো আচরণ দেখলে দ্রুত বাসায় চলে আসবে।

৫. কোনো অপরিচিত লোক যদি বাসায় এসে দরজা ধাক্কা দেয়, তবে দরজা খোলা উচিত নয়।

এসব সাবধানতার পাশাপাশি আমরা যদি সচেতন থাকি তবে বিপদ থেকে নিজেদের মুক্ত রাখতে পারব।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা