বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১২

২০. ছয় দফার মূল লক্ষ্য কী ছিল?

ক. ভারত-পাকিস্তান বিভাজন

খ. স্বৈরতান্ত্রিক শাসকদের প্রতিহত করা

গ. পূর্ব পাকিস্তানকে বৈষম্যের হাত থেকে রক্ষা

ঘ. পূর্ব পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা

২১. আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য কী গঠন করা হয়?

ক. বিশেষ ফৌজ

খ. বিশেষ ট্রাইব্যুনাল

গ. বিশেষ আইন

ঘ. বিশেষ ব্যবস্থা

২২. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কোথায় গঠন করা হয়?

ক. ডাকসুর কার্যালয়ে

খ. ভিসি চত্বরে

গ. কার্জন হলে

ঘ. শহিদ মিনারের সামনে

২৩. পূর্ব বাংলাকে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেত হয়েছে কত বছর?

ক. ২২ খ. ২৪

গ. ২৬ ঘ. ২৮

২৪. ১৯৬৬ সালে সামরিক অফিসারদের মধ্যে কত শতাংশ বাঙালি ছিল?

ক. ৫% খ. ৬%

গ. ৭% ঘ. ৮%

২৫. পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সর্বোচ্চ বৈষম্যের শিকার হয় কোন খাতে?

ক. সামরিক খ. অর্থনৈতিক

গ. রাজনৈতিক ঘ. সাংস্কৃতিক

সঠিক উত্তর

অধ্যায় ১২: ২০. গ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. ক

২৫. খ