বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১২

৬১. ১৯৫৫১৯৬৭ সালের মধ্যে শিক্ষা খাতে মোট বরাদ্দের মধ্যে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল কত মিলিয়ন রুপি?

ক. ২০৮৪ খ. ২০৮৫

গ. ২০৮৬ ঘ. ২০৮৭

৬২. পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল?

ক. ৫২% খ. ৫৪%

গ. ৫৬% ঘ. ৫৮%

৬৩. পাকিস্তানে বাংলা ব্যতীত অন্যান্য ভাষা, জাতি ও সংস্কৃতির মানুষ ছিল কত শতাংশ?

ক. ৪৩% খ. ৪৪%

গ. ৪৫% ঘ. ৪৬%

৬৪. ১১ দফা আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল—

i. বাক্স্বাধীনতা

ii. জুলুম হ্রাস

iii. জরুরি আইন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. কত সালে গণ–অভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয়?

ক. ১৯৬৮ খ. ১৯৬৯

গ. ১৯৭০ ঘ. ১৯৭১

৬৬. কত সালের নির্বাচনের মূল ইশতেহার ছিল ছয় দফা কর্মসূচি?

ক. ১৯৬৮ খ. ১৯৬৯

গ. ১৯৭০ ঘ. ১৯৭১

সঠিক উত্তর

অধ্যায় ১২: ৬১. ক ৬২. গ ৬৩. খ ৬৪. খ

৬৫. খ ৬৬. গ