এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১২
৭৮. মৌলিক গণতন্ত্র হলো—
i. নতুন নির্বাচন কাঠামো
ii. একধরনের সীমিত গণতন্ত্র
iii. আইয়ুব খান প্রবর্তিত একটি পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৭৯. ভারত–পাকিস্তানের প্রথম যুদ্ধের অবসান হয় কার হস্তক্ষেপে?
ক. রাশিয়ার খ. যুক্তরাষ্ট্রের
গ. যুক্তরাজ্যের ঘ. জাতিসংঘের
৮০. ভারত–পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে?
ক. ১৯৬৪ সালে খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৬৭ সালে
৮১. ১৯৬৫ সালের পাকিস্তান–ভারত যুদ্ধের ফলে বাংলাদেশের ওপর কী রূপ প্রভাব পড়ে?
ক. রাজনৈতিক অস্থিরতা
খ. নিরাপত্তা বিঘ্নিত হয়
গ. বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ে
ঘ. দুর্ভিক্ষ দেখা দেয়
৮২. ১৯৬৬ সালে পাকিস্তান–ভারত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
ক. লাহোরে খ. কাশ্মীরে
গ. তাসখন্দে ঘ. পাঞ্জাবে
৮৩. ১৯৬৫ সালের পাকিস্তান–ভারত যুদ্ধের অবসান হয় কীভাবে?
ক. জাতিসংঘের হস্তক্ষেপে
খ. কোসিগিনের মধ্যস্থতায়
গ. ইউএনডিপির হস্তক্ষেপে
ঘ. হিটলারের মধ্যস্থতায়
সঠিক উত্তর
অধ্যায় ১২: ৭৮. ঘ ৭৯. ঘ ৮০. খ ৮১. খ ৮২.গ ৮৩.খ।