অধ্যায় ৫
২৩. জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য কোনটি?
ক. আমিষ খ. স্নেহ
গ. ভিটামিন ঘ. শর্করা
২৪. কোন প্রক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য তৈরি হয়?
ক. শ্বসন খ. অভিস্রবণ
গ. সালোকসংশ্লেষণ ঘ. প্রস্বেদন
২৫. কোন প্রক্রিয়ায় প্রাণীর শক্তি উৎপন্ন হয়?
ক. পরিপাক খ. শ্বসন
গ. রেচন ঘ. বিপাক
২৬. কোনটির সঙ্গে খাদ্যের নিবিড় সম্পর্ক আছে?
ক. শ্বসন খ. চলন
গ. আত্তীকরণ ঘ. শোষণ
২৭. কোন গ্যাস সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শোষিত হয়?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই–অক্সাইড
গ. কার্বন মনোক্সাইড
ঘ. সালফার ডাই–অক্সাইড
২৮. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসের নাম কী?
ক. নাইট্রোজেন খ. মিথেন
গ. অ্যামোনিয়া ঘ. অক্সিজেন
২৯. কোনটি প্রাণিকুলের জন্য ক্ষতিকর গ্যাস?
ক. কার্বন ডাই–অক্সাইড
খ. নাইট্রোজেন
গ. অক্সিজেন
ঘ. হাইড্রোজেন
৩০. জীবের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য। কারণ—
i. খাদ্যের সঙ্গে শ্বসনের নিবিড় সম্পর্ক
ii. শ্বসনের ফলে শক্তি নির্গত হয়
iii. শ্বসন প্রক্রিয়ার ওপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. শ্বসন প্রক্রিয়ার ফলে জীব—
i. বেঁচে থাকে
ii. শক্তি পায়
iii. খাদ্যের জারণ ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. নিমজ্জিত উদ্ভিদ কোনটি দিয়ে পানি শোষণ করে?
ক. দেহতল খ. মূল
গ. কাণ্ড ঘ. পাকা
৩৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটির প্রয়োজন নেই?
ক. ক্লোরোফিল খ. অক্সিজেন
গ. আলো ঘ. পানি
৩৪. নিচের কোনটি উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যম?
ক. সালোকসংশ্লেষণ
খ. শ্বসনপ্রক্রিয়া
গ. রেচনপ্রক্রিয়া
ঘ. বিপাকপ্রক্রিয়া
সঠিক উত্তর
অধ্যায় ৫: ২৩. ঘ ২৪. গ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. ক ৩০. ঘ ৩১. ঘ ৩২. ক ৩৩. খ ৩৪. ক
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক
লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা