অধ্যায় ৫
৩৫. সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কোনটি?
ক. ক্লোরোফিল খ. পানি
গ. পাতার টিস্যু ঘ. কোষের গঠন
৩৬. ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে কোনটি?
ক. কার্বন খ. ক্যালসিয়াম
গ. লৌহ ঘ. কোষের গঠন
৩৭. সালোকসংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কোনটি?
ক. ২০০-২২০ সে.
খ. ২২০-৩৫০ সে.
গ. ২০০-২৫০ সে.
ঘ. ২২০-৪০০ সে.
৩৮. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়—
i. পানি ii. অক্সিজেন
iii. কার্বন ডাই-অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. কোথায় শ্বসন ঘটে?
ক. জড় পদার্থে খ. জীবদেহে
গ. সাইটোপ্লাজমে ঘ. নিউক্লিয়াসে
৪০. নিমজ্জিত জলজ উদ্ভিদ কোন অঙ্গ দিয়ে পানি সংগ্রহ করে?
ক. ভাজক অঞ্চল খ. দেহতল
গ. মূলরোম ঘ. পাতা
৪১. সালোকসংশ্লেষণের পর্যায় কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪২. সবুজ উদ্ভিদ শর্করা খাদ্য উৎপাদন করে কিসের সাহায্যে?
ক. ক্লোরোপ্লাস্ট
খ. পানি ও কার্বন ডাই-অক্সাইড
গ. সূর্যালোকের উপস্থিতি
ঘ. সবগুলো
৪৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়?
ক. শর্করা খ. আমিষ
গ. স্নেহ ঘ. ভিটামিন
৪৪. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির নাম কী?
ক. নাইট্রোজেন খ. মিথেন
গ. হাইড্রোজেন ঘ. অক্সিজেন
৪৫. সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমনের পরীক্ষার জন্য কোন উদ্ভিদটি ব্যবহৃত হয়?
ক. শৈবাল খ. ফণিমনসা
গ. ছত্রাক ঘ. হাইড্রিলা
৪৬. শর্করা খাদ্য কোথা থেকে তৈরি হয়?
ক. কাণ্ড থেকে খ. পাতা থেকে
গ. ফুল থেকে ঘ. মূল থেকে
৪৭. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো—
i. পানি ii. আলো
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৩৫. খ ৩৬. গ ৩৭. খ ৩৮. ক ৩৯. খ ৪০. খ ৪১. ক ৪২. ঘ ৪৩.ক ৪৪. ঘ ৪৫. ঘ ৪৬. খ ৪৭. ক
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক
লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা