অধ্যায় ৭
১২. ধাতুর বৈশিষ্ট্য—
i. ঘনত্ব সবচেয়ে বেশি
ii. তাপ কুপরিবাহী
iii. বিদ্যুৎ সুপরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. অ্যালুমিনিয়াম ধাতু, কেননা—
i. এর পৃষ্ঠ খসখসে
ii. এটি দেখতে চকচকে
iii. এটি তাপ পরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. কোনটি খুব সহজে বিদ্যুৎ পরিবহন করে?
ক. রাবার খ. প্লাস্টিক
গ. কাঠ ঘ. তামা
১৫. কোনটি বিদ্যুৎ পরিবহন করে না?
ক. তামা খ. অ্যালুমিনিয়াম
গ. রাবার ঘ. লোহা
১৬. রাবার, প্লাস্টিক, কাঠ ইত্যাদি হলো—
i. অধাতব পদার্থ
ii. বিদ্যুৎ সুপরিবাহী
iii. বিদ্যুৎ অপরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. খ