অধ্যায় ৭
১৭. লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি—
i. ধাতব পদার্থ
ii. বিদ্যুৎ সুপরিবাহী
iii. তাপ কুপরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় তাকে কী বলে?
ক. গলনাঙ্ক খ. স্ফুটনাঙ্ক
গ. শীতলীকরণ ঘ. বাষ্পীভবন
১৯. যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে কী বলে?
ক. গলনাঙ্ক খ. স্ফুটনাঙ্ক
গ. শীতলীকরণ ঘ. বাষ্পীভবন
২০. মোমের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?
ক. ৫৭ খ. ৬৭
গ. ৮৭ ঘ. ৯৭
২১. পানির গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?
ক. ০ খ. ৫৭
গ. ৬৭ ঘ. ১০০
২২. কোনো বস্তুর তাপমাত্রা হিমাঙ্কে এলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?
ক. তরল খ. বায়বীয়
গ. কঠিন ঘ. মিশ্র
২৩. পানির হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?
ক. ১০০ খ. ৬৭
গ. ৫৭ ঘ. ০
২৪. পানির স্ফুটনাঙ্ক কত?
ক. ৯০০c খ. ১০০০c
গ. ১১০০c ঘ. ১২০০c
২৫. পানির—
i. কঠিন অবস্থা হলো বরফ
ii. স্ফুটনাঙ্ক ১০০ ডিগ্রি সে.
iii. গ্যাসীয় অবস্থা হলো বাষ্প
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. ধাতুসমূহ আঘাতে—
i. ভেঙে যায় ii. ভাঙে না
iii. ঝনঝন শব্দ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. সালফার ও কার্বন—
i. অধাতুর উদাহরণ ii. আঘাতে ভেঙে যায়
iii. তাপ পরিবহন করে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. মানবদেহ—
i. বিদ্যুৎ পরিবাহী
ii. পদার্থ বলা যায়
iii. বিদ্যুৎ অপরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. ক ২১. ক ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. ঘ ২৬. গ ২৭. ঘ ২৮. ক