ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৫

১. আধুনিক কর্মী–ব্যবস্থাপনার জনক কে?

ক. হেনরি ফেয়ল

খ. রবার্ট জুয়েন

গ. পিটার এফ ড্রাফার

ঘ. থমাস মুর

২. প্রশিক্ষণের মাধ্যমে কী বৃদ্ধি পায়?

ক. দক্ষতা খ. মনোবল

গ. সন্তুষ্টি ঘ. শিক্ষা

৩. কর্মী সংস্থানের প্রথম ধাপ কোনটি?

ক. কর্মী নিয়োগ খ. কর্মী নির্বাচন

গ. পদোন্নতি ঘ. কর্মী সংগ্রহ

৪. কর্মী নির্বাচনের ক্ষেত্রে কর্মীর ঝোঁক প্রবণতা কোন পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়?

ক. Aptitade test

খ. Personality test

গ. Intelligence test

ঘ. Efficiency test

৫. কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ কোনটি?

ক. উৎস নির্ধারণ

খ. কর্মী নিয়োগ

গ. বিজ্ঞপ্তি প্রদান

ঘ. সাক্ষাৎকার গ্রহণ

৬. পদোন্নতির ভিত্তি কয়টি?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

৭. কর্মী সংগ্রহের সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি?

ক. বিজ্ঞাপন

খ. কর্মী বিনিয়োগ কেন্দ্র

গ. আউটসোর্সিং ঘ. জব ফেয়ার

৮. জনতা টেক্সটাইল লি. তাদের স্থায়ী নিয়োগ প্রাপ্ত পাঁচজন উৎপাদন কর্মীকে উৎপাদন ব্যবস্থাপকের অধীনে রেখে কার্যক্ষেত্রে হাতে–কলমে শিক্ষা দিলে এটি কোন পদ্ধতির প্রশিক্ষণের অন্তর্ভুক্ত হবে?

ক. পর্যবেক্ষণ খ. শিক্ষানবিশ

গ. পদপরিবর্তন ঘ. প্রবেশনা

৯. কর্মী সংগ্রহের প্রথম কাজ কোনটি?

ক. কর্মীর চাহিদা নির্ধারণ

খ. উৎস নির্ধারণ

গ. বিজ্ঞপ্তি প্রদান

ঘ. কর্মীর দক্ষতা যাচাই

১০. নিচের কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের বহির্ভূত?

ক. বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র

খ. ট্রেড ইউনিয়ন

গ. ইন্টারনেট

ঘ. কর্ম বিনিয়োগ কেন্দ্র

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১. খ ২. ক ৩. ঘ ৪. ক ৫. গ ৬. খ ৭. ক ৮. খ ৯. ক ১০. খ

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা