ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৬

১৮. কর্মক্ষেত্রে সুদূরপ্রসারি চিন্তার অধিকারী হওয়া নেতার কোন গুণের বহিঃপ্রকাশ?

ক. সাংগঠনিক জ্ঞান

খ. কারিগরি জ্ঞান

গ. দূরদর্শিতা

ঘ. আত্মবিশ্বাস

১৯. কর্মীদের প্রতি স্নেহ ও মায়া মমতার দ্বারা পরিচালিত হয় কোন নেতৃত্ব?

ক. পিতৃসুলভ খ. কর্মকেন্দ্রিক

গ. লাগামহীন ঘ. গণতান্ত্রিক

২০. রাফিদ কে পি সি লিমিটেডের একজন বিক্রয় মহাব্যবস্থাপক। তিনি সব সময় কর্মীদের যোগ্যতা, রুচি, মানসিকতা ও দক্ষতা সম্পর্কে সজাগ থাকেন। এটি নেতার কোন গুণাবলীর আওতাভুক্ত?

ক. সম্মোহনী শক্তি

খ. পরিবেশ সম্পর্কে জ্ঞান

গ. ন্যায়পরায়ণতা

ঘ. অনুসারীদের সম্পর্কে জ্ঞান

২১. পিতৃসুলভ নেতৃত্ব কোন নেতৃত্বের উন্নত ও ইতিবাচক সংস্করণ?

ক. কর্মীকেন্দ্রিক খ. স্বৈরতান্ত্রিক

গ. গণতান্ত্রিক ঘ. কর্মকেন্দ্রিক

২২. পরামর্শমূলক নির্দেশনার অসুবিধা হলো—

i. অবাধ্যতা সৃষ্টি ii. সময় অপচয়

iii. সিদ্ধান্ত গ্রহণে জটিলতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

২৩. একটি প্রতিষ্ঠানে নির্দেশনা কোন স্তরে কাজ করে?

i. নিম্ন ii. উচ্চ iii. মধ্যম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

২৪. বাহার উদ্দিন তৈরি পোশাক কারখানার একজন উৎপাদন ব্যবস্থাপক। তার অভিজ্ঞতা অনেক হলেও বিভিন্ন সময় কর্মীরা তাঁর নির্দেশনা ভালোভাবে বোঝে না। ফলে কার্যক্ষেত্রে নানা সমস্যা দেখা দেয়। উদ্দীপক বর্ণিত বাহার উদ্দিনের জন্য কোন নির্দেশনা উপযুক্ত?

ক. লাগামহীন নির্দেশনা

খ. পরামর্শমূলক নির্দেশনা

গ. নির্ধারিত নির্দেশনা

ঘ. পিতৃসুলভ নির্দেশনা

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. খ ২২. ঘ ২৩. ঘ ২৪. খ