ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১০

১. কোন কাজের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা হয়?

ক. পরিকল্পনা খ. নেতৃত্ব

গ. নির্দেশনা ঘ. নিয়ন্ত্রণ

২. নিয়ন্ত্রণ কোন ধরনের কাজ?

ক. কালান্তিক কাজ

খ. দৈনন্দিন কাজ

গ. মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনার কাজ

ঘ. উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার কাজ

৩. নিয়ন্ত্রণের মাধ্যমে কী বাস্তবায়িত হয়?

ক. পরিকল্পনা খ. সংগঠন

গ. সমন্বয় ঘ. মুনাফার প্রত্যাশা

৪. নিয়ন্ত্রণ কাজটি প্রধানত ব্যবস্থাপনার কোন স্তরের কাজ?

ক. নিম্ন খ. মধ্যম

গ. উচ্চ ঘ. মাঠপর্যায়ের

৫. নিয়ন্ত্রণ বলতে—

i. বাধা দান করা ii. গতিশীল করা

iii. আয়ত্তে আনা

নিচের কোনটি সঠিক?

ক. i. ও ii খ. i. ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. কোনটির মাধ্যমে পরিকল্পনা সংশোধন করা যায়?

ক. নির্দেশনা খ. সংগঠন

গ. কর্মিসংস্থান ঘ. নিয়ন্ত্রণ

৭. পরিকল্পনার মাধ্যমে যে ব্যবস্থাপনার ​​ ​ ​ ​​শুরু হয় তার সমাপ্তি ঘটে কিসের মাধ্যমে?

ক. নিয়ন্ত্রণ খ. প্রেষণা

গ. নির্দেশনা ঘ. সংগঠন

৮. নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি?

ক. বিচ্যুতি নির্ণয়

খ. বিচ্যুতির কারণ মূল্যায়ন

গ. আদর্শ মান প্রতিষ্ঠা

ঘ. সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ

৯. নিয়ন্ত্রণের পদক্ষেপ—

i. আদর্শ মান প্রতিষ্ঠা

ii. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ

iii. সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i. ও ii খ. i. ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. কোনটি নিয়ন্ত্রণের সাধারণ কৌশল?

ক. চার্ট খ. পার্ট

গ. বাজেট ঘ. ব্যবস্থাপনায় নিরীক্ষা

সঠিক উত্তর

অধ্যায় ১০: ১. ঘ ২. ক ৩. ক ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপকরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা