অধ্যায় ১০
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বিপুল একজন সিভিল ইঞ্জিনিয়ার। একটি নির্মাণাধীন সেতুকে পূর্বনির্ধারিত নকশার সঙ্গে মিলিয়ে তিনি অনেক ত্রুটি দেখতে পেলেন। এ জন্য তিনি কিছু শ্রমিক ছাঁটাই করেন।
১১ . বিপুলের গৃহীত পদক্ষেপটি কোন কাজের সঙ্গে সম্পৃক্ত?
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. নির্দেশনা ঘ. নিয়ন্ত্রণ
১২. উদ্দীপকের আলোকে ভুলত্রুটি নির্ধারণসহ কর্মী ছাঁটাই নিয়ন্ত্রণের যে পদক্ষেপের অন্তর্গত, তা হলো—
i. কার্যফল পরিমাপ
ii. বিচ্যুতি নির্ণয়
iii. সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
১৩. গ্যান্ট চার্টের প্রবর্তক কে?
ক. হেনরি ফেয়ল খ. প্রফেসর নিউম্যান
গ. এল রবিন ঘ. এইচ এল গ্যান্ট
১৪. নিয়ন্ত্রণের অভ্যন্তরীণ নিরীক্ষা পদ্ধতি কোন ধরনের প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়?
ক. একমালিকানা খ. ক্ষুদ্রায়তন
গ. বৃহদায়তন ঘ. মাঝারি
১৫. পরিকল্পনায় কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে?
ক. নিয়ন্ত্রণ খ. নেতৃত্ব
গ. নির্দেশনা ঘ. আলোচনা
১৬. নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি?
ক. নেতৃত্বদান খ. নির্দেশনা
গ. সংগঠন ঘ. পরিকল্পনা
১৭. ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন মনে করা হয়?
ক. কাজের ধারাবাহিকতা বজায় রাখে
খ. পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করে
গ. কর্মীদের উৎসাহ-উদ্দীপনা বাড়ে
ঘ. প্রতিষ্ঠানে উত্তম শিল্প-সম্পর্ক সৃষ্টি করে
১৮. সমচ্ছেদ বিন্দু বলতে কী বোঝায়?
ক. যে বিন্দুতে আয় বেশি
খ. যে বিন্দুতে ব্যয় বেশি
গ. যে বিন্দুতে খরচ ও ক্ষতি সমান
ঘ. যে বিন্দুতে আয়-ব্যয় সমান
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা