অধ্যায় ১০
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দিলীপ বাবু কম্বল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তাঁর বিভাগের বার্ষিক উৎপাদন টার্গেট ছয় লাখ একক। যার নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দুই-তৃতীয়াংশ কম্বল উৎপাদিত হয়। অন্য মাসগুলোতে উৎপাদন সমান থাকে।
২৭. ছয় লাখ একক উৎপাদনের টার্গেটকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় কী নামে অভিহিত করা হয়?
ক. বাজেট খ. কোটা
গ. আদর্শমান ঘ. লক্ষ্য
২৮. উদ্দীপক বিবেচনায় দিলীপ বাবুর জুলাই মাসে উৎপাদন টার্গেট কত থাকে?
ক. ২০ হাজার খ. ২৫ হাজার
গ. ৩০ হাজার ঘ. ৪০ হাজার
২৯. নিয়ন্ত্রণের সুবিধা কোনটি?
ক. এটি কর্মীদের উৎসাহ বাড়ায়
খ. এটি কর্মীদের দায়িত্ব বৃদ্ধি করে
গ. এটি কার্যক্ষেত্রে পথনির্দেশ করে
ঘ. এটি বিচ্যুতি সংশোধনে সহায়তা করে
৩০. ব্যবস্থাপনা প্রক্রিয়ায় মুদ্রার এপিঠ ও ওপিঠ কোনটি?
ক. পরিকল্পনা ও নিয়ন্ত্রণ
খ. সংগঠন ও কর্মীসংস্থান
গ. নির্দেশনা ও নেতৃত্ব
ঘ. পরিকল্পনা ও সংগঠন
৩১. নিচের কোনটি ব্যবস্থাপনার দর্পণ হিসেবে বিবেচনা করা হয়?
ক. নিয়ন্ত্রণ খ. কর্মিসংস্থান
গ. সংগঠন ঘ. পরিকল্পনা
৩২. ‘Controal must be Flexible’—উক্তিটি কে করেছেন?
ক. হেনরি ফেয়ল খ. শুক্লা
গ. নিউম্যান ঘ. রবার্ট ওয়েন
৩৩. পরিচালকমণ্ডলীর বছরের শেষ
সভায় প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে নিচের কোনটি উত্তম নিয়ন্ত্রণ পদ্ধতি?
ক. পার্ট
খ. গ্যান্ট চার্ট
গ. আর্থিক বিবরণী বিশ্লেষণ
ঘ. বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ
সঠিক উত্তর
অধ্যায় ১০: ২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. ক ৩১. ঘ ৩২. খ ৩৩. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা