ভালো করে প্রতিদিন পাঠ্যবইটি পড়বে | এইচএসসি পরীক্ষা ২০২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী,

  • তোমাদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। প্রতিটি বিষয়ের নির্ধারিত অধ্যায়গুলো মনোযোগ দিয়ে রিভিশন দাও। প্রতিটি বিষয় বহুনির্বাচনি ও রচনামূলক অংশে বিভক্ত রয়েছে। তাই বুঝেশুনে উত্তরগুলো পড়বে।

  • সামনের যে কয়েক দিন সময় রয়েছে, তার সঠিক ব্যবহার করো। তাই ভালো করে প্রতিদিন পাঠ্যবইগুলো পড়বে।

  • পরীক্ষা কেমন হবে, তা নিয়ে কোনো ধরনের ভয় পাবে না, দুশ্চিন্তাও করবে না। মনে আত্মবিশ্বাস রেখো, দেখবে পরীক্ষাটা ভালো হবে। দেখবে সাফল্য আসবেই।

  • সারা দিন শুধু পড়বে না। মাঝেমধ্যে বিশ্রাম নেবে। প্রয়োজনে শিক্ষক ও মা-বাবার সঙ্গে কথা বলবে।

  • পরীক্ষার আগে বেশি রাত জেগে পড়াশোনা করবে না।

  • পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথমে ভালো করে প্রশ্নটি পড়বে।

  • সব প্রশ্নের উত্তর লেখা শেষ করে পুরো খাতাটি রিভিশন দিতে ভুলবে না। কারণ, রিভিশন দিলে চোখ এড়িয়ে যাওয়া ভুলগুলো সহজেই ঠিক করে নিতে পারবে।

    সবার জন্য শুভেচ্ছা রইল।

কর্নেল নুরন্ নবী (অব.), সাবেক অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ ও মাইলস্টোন কলেজ, ঢাকা