অধ্যায় ২
২৩. আমরা যে সূর্য দেখি, সেটি মূলত কী?
ক. গ্রহ খ. উপগ্রহ
গ. নক্ষত্র ঘ. উল্কা
২৪. রাতের আকাশের রুপালি চাঁদটা আসলে কী?
ক. গ্রহ খ. উপগ্রহ
গ. নক্ষত্র ঘ. উল্কা
২৫. নিজস্ব আলোর অধিকারী জ্যোতিষ্ককে কী বলে?
ক. গ্রহ খ. নক্ষত্র
গ. উল্কা ঘ. ধূমকেতু
২৬. কোন গ্রহের ২৭টি উপগ্রহ আছে?
ক. মঙ্গল খ. বৃহস্পতি
গ. শনি ঘ. ইউরেনাস
২৭. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
ক. ১৯ মিনিট ৮ সেকেন্ড
খ. ৮ মিনিট ১৯ সেকেন্ড
গ. ২০ মনিট ৯ সেকেন্ড
ঘ. ৯ মিনিট ২০ সেকেন্ড
২৮. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
ক. ১৫ কোটি মাইল
খ. ১৫ কোটি কিলোমিটার
গ. ১৫ লাখ মাইল
ঘ. ১৫ লাখ কিলোমিটার
২৯. আকাশের বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?
ক. গ্রহ খ. নক্ষত্র
গ. ধূমকেতু ঘ. সূর্য
৩০. জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালির আবিষ্কৃত ধূমকেতুর নাম কী?
ক. ডায়মন্ড ধূমকেতু
খ. হ্যালির ধূমকেতু
গ. উইলসেন ধূমকেতু
ঘ. পিটার্স ধূমকেতু
৩১. হ্যালির ধূমকেতু খ্রিষ্টপূর্ব কত অব্দ থেকে দেখা যাচ্ছে?
ক. ২৩০ খ. ২৪০
গ. ২৫০ ঘ. ২৬০
৩২. গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?
ক. উপগ্রহ খ. নক্ষত্র
গ. সৌরজগৎ ঘ. মেটিওর
সঠিক উত্তর
অধ্যায় ২: ২৩. গ ২৪. খ ২৫. খ ২৬. ঘ ২৭. খ ২৮. খ ২৯. গ ৩০. খ ৩১. খ ৩২. গ
প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা