অধ্যায় ২
৭. প্রাচীনকালে মানুষ কীভাবে অভিগমন করত?
ক. পায়ে হেঁটে খ. নৌকায় করে
গ. গরুর গাড়িতে করে ঘ. ঘোড়ার গাড়িতে করে
নিচের উদ্দীপকের আলোকে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ফেসবুকে পরিচিত হয়ে বাংলাদেশের সুমী অস্ট্রেলিয়ান নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত ইমতিয়াজের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে অস্ট্রেলিয়ার পার্থে পাড়ি জমায়।
৮. সুমির ক্ষেত্রে নিচের কোন ধরনের অভিগমন হয়েছে?
ক . আদিম খ . আন্তর্জাতিক
গ . অভ্যন্তরীণ ঘ . গণ
৯. ইমতিয়াজ যে দেশের নাগরিক, সে দেশ জনমিতিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় স্তরে অবস্থানের কারণ—
i. মৃত্যুহার নিচের স্তরে স্থির থাকে
ii. মৃত্যুহার কমতে থাকে
iii. জন্মহার কমতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. জন্মহার কম দেখা যায়—
i. শিক্ষকদের মধ্যে
ii. শ্রমজীবীদের মধ্যে
iii.আইনজীবীদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১১. জনমিতিক ট্রানজিশনাল মডেলে কী ব্যাখ্যা করা হয়?
ক. জন্মহার খ. মৃত্যুহার
গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. জন্মহার ও মৃত্যুহার
নিচের উদ্দীপকের আলোকে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রহিম উচ্চ শিক্ষার জন্য আমেরিকা গমন করে। পড়ালেখা শেষে সেখানেই সে চাকরি করতে থাকে। প্রতি মাসে সে তার মা-বাবার জন্য দেশে টাকা পাঠিয়ে থাকে।
১২. উদ্দীপকে রহিমের অভিগমনটি কোন ধরনের?
ক. অভ্যন্তরীণ খ. আন্তর্জাতিক
গ. রাজনৈতিক ঘ. সাময়িক
১৩. উদ্দীপকের অভিগমনের ফলে কোন ধরনের প্রভাব বিদ্যমান—
i. জনসংখ্যা ওপর ii. অর্থনীতির ওপর
iii. সামাজিক কর্মকাণ্ডের ওপর
নিচের কোনটি সঠিক?
ক . i ও ii খ . ii ও iii
গ . i ও iii ঘ . i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৭. ক ৮. খ ৯.গ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩.গ