ভূগোল ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

১৪. জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়?

ক. ১৯০৯ খ. ১৯১৯

গ. ১৯২৯ ঘ. ১৯৩৯

১৫. বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?

ক. ২০০১ খ. ২০০৭

গ. ২০১১ ঘ. ২০১৫

১৬. জনমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশ প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণ—

ক. চিকিৎসাব্যবস্থার উন্নয়ন

খ. খাদ্য ঘাটতির হ্রাস

গ. মাথাপিছু আয় বৃদ্ধি

ঘ. যোগাযোগব্যবস্থার উন্নয়ন

১৭. জনমিতিক ট্রানজিশনাল মডেলের ধাপ কয়টি?

ক. ৫ খ. ৪

গ. ৩ ঘ. ২

১৮. কোন দেশটি জনমিতিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় পর্যায়ে পড়ে?

ক. বাংলাদেশ খ. ভারত

গ. জাপান

ঘ. শ্রীলঙ্কা

১৯. নিচের চিত্রটি কোন ধরনের বয়ঃপিরামিড প্রকাশ করে?

ক. সুষম আকৃতি বিশিষ্ট

খ. পরিবর্ধনশীল

গ. সংকোচনশীল

ঘ. গঠনমূলক

২০. বয়স কাঠামো নির্ধারণের পদ্ধতি হলো—

i. বয়সদল

ii. বয়স পিরামিড

iii. নারী-পুরুষ অনুপাত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. নারী-পুরুষের অনুপাত দ্বারা প্রকাশ পায়—

i. মোট জনসংখ্যার মহিলা বা পুরুষের শতকরা হার

ii. জনসংখ্যার প্রবৃদ্ধি

iii. প্রতি ১০০ বা ১০০০ মহিলায় পুরুষের সংখ্যা অথবা এর বিপরীত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ক ২১. খ