অধ্যায় ১
২৮. যুক্তিবিদ্যার সর্বজনস্বীকৃত ভিত্তি হচ্ছে—
i. তথ্য–প্রমাণ ও বিশ্লেষণমূলক চিন্তাপদ্ধতি
ii. অনুমাননির্ভর চিন্তাপদ্ধতি
iii. বিচারমূলক চিন্তাপদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. যুক্তিবিদ্যায় ব্যবহৃত হয়—
i. ব্যক্তিগত জাত্যর্থ
ii. প্রথাগত জাত্যর্থ
iii. বস্তুগত জাত্যর্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য হলো—
i. সত্যকে অর্জন করা
ii. সত্যকে আবিষ্কার করা
iii. সত্যকে অনুসন্ধান ও অন্বেষণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. যুক্তিবিদ্যা মানুষের মন থেকে দূর করে—
i. অন্ধবিশ্বাস
ii. অজ্ঞতা
iii. কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. যুক্তিবিদ্যার মৌলিক আলোচ্য বিষয় কোনটি?
ক. শব্দ খ. পদ
গ. বাক্য ঘ. যুক্তিবাক্য
৩৩. বিজ্ঞানকে যুক্তিবিদ্যার সাহায্য নিতে হয় কী কারণে?
ক. বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে
খ. সংজ্ঞা ও বিষয়বস্তুর ব্যাখ্যায়
গ. অন্য বিষয় মোকাবিলায়
ঘ. দুর্বলতা নিরসনে
সঠিক উত্তর
অধ্যায় ১: ২৮. গ ২৯. খ ৩০. ঘ ৩১. ঘ ৩২. ঘ ৩৩. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
হাসান ইবরাহিম, প্রভাষক
মিরপুর বাংলা কলেজ, ঢাকা