অধ্যায় ১
৩৪. যুক্তিবিদ্যাকে সব বিজ্ঞানের বিজ্ঞান বলার কারণ?
ক. যুক্তিবিদ্যা বিজ্ঞান থেকে পৃথক নয়
খ. যুক্তিবিদ্যা একটি প্রাচীন জ্ঞানশাস্ত্র
গ. যুক্তিবিদ্যা একটি অত্যাধুনিক জ্ঞানশাস্ত্র
ঘ. সব বিজ্ঞানই নিয়মের কাঠামোর জন্য যুক্তিবিদ্যার ওপর নির্ভরশীল
৩৫. যুক্তিবিদ্যা হচ্ছে ভাষার প্রকাশিত —
ক. কল্পনার বিজ্ঞান
খ. চিন্তার বিজ্ঞান
গ. যুক্তির বিজ্ঞান
ঘ. অনুমানের বিজ্ঞান
৩৬. যুক্তিবিদ্যার আদর্শ কোনটি?
ক. সত্যতা খ. বৈধতা
গ. বাস্তবতা ঘ. ব্যস্ততা
৩৭. যুক্তিবিদ্যায় চিন্তাসম্পর্কিত বিষয় কোনটি?
ক. স্মৃতি খ. কল্পনা
গ. স্মরণ ঘ. অনুমান
৩৮. যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি?
ক. আবেগকে নিয়ন্ত্রণ করা
খ. যুক্তির তত্ত্ব প্রকাশ করা
গ. বুদ্ধিবৃত্তিকে বিকশিত করা
ঘ. বৈধতা–অবৈধতা নির্ণয় করা
৩৯. কলা বলতে বোঝায়—
i. দক্ষতা
ii. কর্মনৈপুণ্য
iii. সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. i, iii ঘ. i, i ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মনি ও শিমু যুক্তিবিদ্যা বিষয়ে আলাপ করছে। মনি যুক্তিবিদ্যার পরিসর সম্পর্কে বলে, মনের সব চিন্তাই এর আলোচ্য বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। তখন শিমু বলে, আমি তোমার সঙ্গে একমত নই।
৪০. অনুচ্ছেদ শিমু মনির উক্তির সঙ্গে একমত না হওয়ার কারণ কী?
ক. মনের আবেগ, অনুভূতি যুক্তিবিদ্যার বিষয়বস্তু নয়
খ. মনের ইচ্ছা যুক্তিবিদ্যার বিষয়বস্তু
গ. মনের আবেগ, অনুভূতি সবার সঙ্গে অভিন্ন
ঘ. মনের চিন্তা মনোবিজ্ঞানের বিষয়বস্তু
৪১. শিমুর মতে যুক্তিবিদ্যার পরিসর হবে—
i. এটি মানবীয় চিন্তার স্বরূপ ও আকার নিয়ে আলোচনা করলে
ii. এটি সঠিক যুক্তিপদ্ধতি সম্পকে জ্ঞানদান করলে
iii. এটি অধিবিদ্যার জ্ঞান নিয়ে আলোচনা করলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩৪. ঘ ৩৫. খ ৩৬. ক ৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. ক ৪১. ক