ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৬

১১. চোখের রেটিনার ক্ষেত্রে —

i. অক্ষিগোলকের বাইরের স্তর

ii. এতে বড় কোনো কোষ আছে

iii. এটি আলোকসংবেদী স্তর

নিচের কোনটি সঠিক —

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. কর্ণিয়ার ক্ষেত্রে —

i. স্ক্লেরার সামনে চকচকে অংশ

ii. এর মধ্য দিয়ে আলো চোখে প্রবেশ করে

iii. এটি খুবই স্বচ্ছ

নিচের কোনটি সঠিক —

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. নিচের কোনটি শামুকের মতো পেঁচানো নালিকা?

ক. অন্তঃকর্ণ খ. স্যাকুলাস

গ. মধ্যকর্ণ ঘ. পিনা

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও

হাসান অসুস্থতার জন্য চিকিৎসকের কাছে গেল, চিকিৎসক তাকে ইনজেকশন দেন। এ সময় সে ব্যথায় কেঁদে ওঠে এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে ।

১৪. হাসানের কেঁদে ওঠার কারণ কী?

ক. ভয় খ. আবেগ

গ. ব্যথা ঘ. অনুভূতি

১৫. হাসানের চোখ দিয়ে পানি পড়ার কারণ —

i. সুচ ফোটানো

ii. ব্যথার অনুভূতি

iii. রাগ

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. শব্দ কর্ণকুহরে পাঠায় কোনটি?

ক. কর্ণপটহ খ. স্ক্লেরা

গ. স্যাকুলাস ঘ. পিনা

১৭. স্বাদকোরক থাকে জিবের কোষের —

i. সামনে

ii. পেছনে

iii. পাশে

নিচের কোনটি সঠিক

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

১৮. ককলিয়া কোথায় থাকে?

ক. অন্তঃকর্ণে খ. বহিঃকর্ণে

গ. মধ্যকর্ণে ঘ. কর্ণপটহে

১৯. নাকের কয়টি অংশ থাকে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

২০. যেকোনো গন্ধের অনুভূতির মাধ্যম হিসেবে কাজ করে কোন সংবেদী অঙ্গ?

ক. ত্বক খ. চোখ

গ. কান ঘ. নাক

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক ১৯.ক ২০.ঘ

কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন