অধ্যায় ৬
২১. নাকের মধ্যে কোন ঝিল্লির আবরণ থাকে?
ক. শ্লেষ্মা ঝিল্লির
খ. ঘ্রাণ ঝিল্লি
গ. পেরিপ্লাজমিক ঝিল্লি
ঘ. সাইটোপ্লাজমিক ঝিল্লি
২২. শিশুদের জিবের ওপর ছত্রাকের আক্রমণে কিসের মতো ছোট ছোট দাগ দেখা যায়?
ক. গোলাপি রঙের মতো
খ. দইয়ের মতো
গ. কালো রঙের মতো
ঘ. দুধের মতো
২৩. স্বাদ গ্রহণের জন্য জিবে কয় ধরনের স্বাদকোরক থাকে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২৪. জিবের যত্নের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. ঘা হলে চিকিৎসকের পরামর্শ নিষ্প্রয়োজন
খ. খাওয়ার স্যালাইন দিয়ে কুলকুচি করা উপকারী
গ. দাঁত ব্রাশ করার সময় নিয়মিত পরিষ্কার করা
ঘ. শিশুদের জিব পরিষ্কার করতে হয় না
২৫. দেহের কোন অংশ থেকে লোম, চুল ও নখের উৎপত্তি হয়?
ক. অন্তঃ চর্ম খ. উপচর্ম
গ. নাসাপথ ঘ. স্যাকুলাস
২৬. দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয় কোনটি?
ক. নাক খ. জিব
গ. ত্বক ঘ. কান
২৭. স্বেদগ্রন্থির সংখ্যা বেশি থাকে কোথায়?
ক. লোমযুক্ত স্থানে খ. চুলে
গ. লোমহীন স্থানে ঘ. লোমের মূলে
২৮. নিচের কোন অঙ্গটির চামড়া খুব পাতলা?
ক. হাতের তালুর খ. পায়ের তালুর
গ. মাথার ঘ. ঠোঁটের
২৯. নিচের কোনটি ত্বকের রোগ?
ক. দাদ খ. ক্যানসার
গ. অ্যাজমা ঘ. ব্রংকাইটিস
৩০. উপচর্মে কোনটি রয়েছে?
ক. ঘামগ্রন্থি খ. তেলগ্রন্থি
গ. স্বেদগ্রন্থি ঘ. লোমকূপ
সঠিক উত্তর
অধ্যায় ৬: ২১.ক ২২.খ ২৩.খ ২৪.গ ২৫.খ ২৬.গ ২৭.গ ২৮.ঘ ২৯.ক ৩০.ক
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন