ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

১১. ভারত উপমহাদেশে আড়াই হাজার বছরের প্রাচীন কতটি বিখ্যাত জনপদের নাম জানা যায়?

ক. ১৬ খ. ১৫

গ. ১৪ ঘ. ১৩

১২. অশোক কোন যুগের সম্রাট ছিলেন?

ক. গুপ্ত খ. সেন

গ. মৌর্য ঘ. আর্য

১৩. বাংলাদেশের বিস্তারিত ইতিহাস কোন যুগ থেকে জানা যায়?

ক. সেন খ. আর্য

গ. মৌর্য ঘ. গুপ্ত

১৪. গুপ্তরা মূলত ভারত উপমহাদেশের কোন অঞ্চলের শাসক ছিল?

ক. পূর্ব খ. পশ্চিম

গ. উত্তর ঘ. দক্ষিণ

১৫. কাকে গৌড়ের প্রথম স্বাধীন শাসক বলা হয়?

ক. অশোক খ. শশাঙ্ক

গ. মানিক চন্দ্র ঘ. গোবিন্দ চন্দ্র

১৬. বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?

ক. সেন খ. পাল

গ. গুপ্ত ঘ. মৌর্য

১৭. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক. গোপাল খ. মহীপাল

গ. ধর্মপাল ঘ. দেবপাল

১৮. পাল রাজবংশ প্রায় কত বছর বাংলাদেশ শাসন করেছিল?

ক. ৪০০ বছর খ. ৪৫০ বছর

গ. ৪৯০ বছর ঘ. ৪৮০ বছর

১৯. পাল বংশের কোন রাজার সময় রাজ্যে বিদ্রোহের ঘটনা ঘটে?

ক. গোপাল খ. ধর্মপাল

গ. দেবপাল ঘ. দ্বিতীয় মহীপাল

২০. কাদের ক্ষমতা লাভের মধ্য দিয়ে বাংলাদেশে মধ্যযুগের সূচনা হয়েছিল?

ক. আর্যদের খ. পালদের

গ. মুসলমানদের ঘ. ব্রিটিশদের

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.গ ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.ক ১৯.ঘ ২০.গ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)