ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

২১. কে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন?

ক. হাজ্জাজ বিন ইউসুফ

খ. বখতিয়ার খলজি

গ. হারুন অর রশিদ

ঘ. তারেক বিন রিয়াদ

২২. কত সালে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয়?

ক. ১২০৪ সালে খ. ১২০৫ সালে

গ. ১২০৭ সালে ঘ. ১২০৯ সালে

২৩. আফগানের বিখ্যাত নেতার নাম কী?

ক. আকবর খান খ. শেরখান সুর

গ. চেঙ্গিস খান ঘ. মোনায়েম খান

২৪. বাংলাদেশের বড় বড় জমিদারদের একটি জোট কী নামে পরিচিত ছিল?

ক. বারোভূঁইয়া খ. মোড়ল

গ. গ্রামপতি ঘ. সরদার

২৫. বারোভূঁইয়ারা একজোট হয়ে কাদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রেখেছিলেন?

ক. আফগান খ. মোগল

গ. তুর্কি ঘ. ইংরেজ

২৬. কোন মোগল সম্রাটের সময় বাংলাদেশ মোগলদের অধীনে আসে?

ক. সম্রাট আওরঙ্গজেব

খ. সম্রাট আকবর

গ. সম্রাট শাহজাহান

ঘ. সম্রাট জাহাঙ্গীর

২৭. সুলতানি থেকে মোগল পর্ব পর্যন্ত বাংলাদেশে মুসলমানদের শাসনকাল কী নামে পরিচিত?

ক. প্রাচীন যুগ

খ. মধ্যযুগ

গ. প্রাগৈতিহাসিক যুগ

ঘ. আধুনিক যুগ

২৮. কাদের পরাজিত করে ভারত উপমহাদেশে ইংরেজরা ক্ষমতা লাভ করেছিল?

ক. হিন্দুদের খ. বৌদ্ধদের

গ. আর্যদের ঘ. মুসলমানদের

২৯. কোন যুগ থেকে ইউরোপীয় বণিকেরা ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করতে এসেছিল?

ক. মোগল যুগ খ. পাল যুগ

গ. সেন যুগ ঘ. পাঠান যুগ

৩০. ইউরোপের বণিকগোষ্ঠী ভারত উপমহাদেশে এসেছিল কেন?

ক. ধর্ম প্রচার করতে

খ. চাকরি করতে

গ. বাণিজ্য করতে

ঘ. সাম্রাজ্য বিস্তার করতে

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.খ ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.খ ২৮.ঘ ২৯.ক ৩০.গ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)