সব বিষয়কেই সমানভাবে গুরুত্ব দেবে | এইচএসসি পরীক্ষা ২০২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, ভালো ফলাফলের জন্য নিচের বিষয়গুলো মনে রাখবে।

  • পরীক্ষার হলে মাস্ক পরিধান করবে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করবে।

  • নির্ধারিত কাজ করার ​ক্ষেত্রে নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা লেখায় প্রকাশ করবে।

  • নোট বা অন্যের লেখা অনুসরণ করে কোনো কাজ করবে না।

  • সংক্ষিপ্ত সিলেবাসের পড়াগুলো চোখ বুলিয়ে নেবে।

  • নিয়মিত অধ্যায়গুলো পড়বে।

  • পড়ালেখায় সবচেয়ে বেশি সময় দেবে।

  • প্রতিটি প্রশ্নের জন্য সময় ঠিক করে নেবে।

  • খাতায় যথাস্থানে পরীক্ষার রোল নম্বর, রেজি নম্বর, বিষয় কোড সঠিকভাবে লিখবে ও পরীক্ষা শেষ করার পর খাতা দেওয়ার পূর্বে রিভিশন দেবে।

  • সংক্ষিপ্ত সিলেবাসের পড়াগুলো বারবার লিখবে ও পড়বে।

  • সব বিষয়কেই সমানভাবে গুরুত্ব দেবে।

  • তোমরা সং​ক্ষিপ্ত পাঠ্যসূচির নির্ধারিত অধ্যায়ের সাথে মিল রেখে বহুনির্বাচনি প্রশ্নগুলো বারবার পড়বে।

  • প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর শুধু সঠিকতার কাছাকাছি গেলেই হবে না, তোমাদের সঠিক উত্তরটিই করতে হবে।

শেখ জুলহাস উদ্দিন, অধ্যক্ষ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা