সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৩

৩০. কোনো বৃত্তিকে পেশার মর্যাদা অর্জন করতে হলে দরকার—

i. সংকলিত ও সমন্বিত জ্ঞান

ii. বাস্তব অনুশীলনের নৈপুণ্য

iii. সামাজিক স্বীকৃতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

হাফিজ সমাজকর্মে এমএ পাস করার পর একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থায় কাউন্সেলর হিসেবে কাজ করছেন। মাদকাসক্ত সুমনের কেস হিস্ট্রি তিনি তাঁর প্রতিবেশী এক বন্ধুকে বললেন।

৩১. সমাজকর্মী হিসেবে হাফিজ কোন নীতি রক্ষায় ব্যর্থ হয়েছেন?

ক. আত্মনিয়ন্ত্রণ খ. গোপনীয়তা

গ. গ্রহণ ঘ. ব্যক্তিস্বাতন্ত্রীকরণ

৩২. ওই নীতি লঙ্ঘন করায় সুমনের আচরণে যে পরিবর্তন হতে পারে তা হলো—

i. নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো

ii. তথ্য প্রকাশে অসম্মতি

iii. সমাজকর্মীর বিরুদ্ধে মনোভাব পোষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. ‘সাধারণত পেশাজীবীদের উচ্চ বেতন, উচ্চ সামাজিক মর্যাদা ও কাজ করার স্বাধীনতা থাকে’–এটি কার উক্তি?

ক. আর্নেস্ট গ্রিনউড

খ. জন সি কিডনে

গ. গর্ডন মার্শাল

ঘ. জি মিলারসন

অধ্যায় ৪

১. ইংরেজি Charity শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. ল্যাটিন খ. পর্তুগিজ

গ. ফারসি ঘ. স্প্যানিশ

২. সতীদাহ প্রথা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কে ছিলেন?

ক. রাজা রামমোহন রায়

খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩. কত সালে রাজা রামমোহন রায় বিধায়ক ও নিষেধক নামে গ্রন্থ প্রকাশ করেন?

ক. ১৮১৮ সালে খ. ১৮১৯ সালে

গ. ১৮২২ সালে ঘ. ১৮২৯ সালে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩০. ঘ ৩১. খ ৩২. গ ৩৩. ঘ

অধ্যায় ৪: ১. ক ২. ক ৩. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মাহমুদ আমিন, প্রভাষক
সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ