সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

৩১. শিশু সদনে কতজন শিশু নিয়ে একটি শিশু পরিবার গঠিত হয়?

ক. ১০ জন খ. ১৫ জন

গ. ২০ জন ঘ. ২৫ জন

৩২. কোনটির আইনগত ভিত্তি রয়েছে?

ক. দানশীলতার খ. এতিমখানার

গ. ধর্মগোলার ঘ. ওয়াকফের

৩৩. সতীদাহ প্রথা ছিল—

i. অমানবিক প্রথা

ii. হিন্দুধর্মের বিধান

iii. সামাজিক রেওয়াজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. বেগম রোকেয়ার কোন গ্রন্থটি একটি কাল্পনিক কাহিনিনির্ভর সাহিত্য?

ক. পদ্মরাগ খ. সুলতানার স্বপ্ন

গ. মতিচুর ঘ. অবরোধবাসিনী

অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের
উত্তর দাও।

মজিদ একজন মানবহিতৈষী ব্যক্তি। তিনি তাঁর প্রতিষ্ঠানের দেয়ালে লিখে রেখেছেন দুটি মূল্যবান বাণী—

এক. মানুষ সৃষ্টির সেরা জীব

দুই. অহিংসা পরম ধর্ম।

৩৫. অনুচ্ছেদে বর্ণিত বাণীসমূহ যে ধরনের মূল্যবোধ থেকে এসেছে তা হলো—

ক. সামাজিক খ. ধর্মীয়

গ. সমাজকর্ম ঘ. রাষ্ট্রীয়

৩৬. অনুচ্ছেদে বর্ণিত বাণীসমূহের সঙ্গে সংশ্লিষ্ট ধর্মের সঠিক ক্রম কোনটি?

i. হিন্দু ii. ইসলাম

iii. বৌদ্ধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. সতীদাহ প্রথা রদ করেন কে?

ক. লর্ড ক্যানিং

খ. লর্ড ডালহৌসি

গ. ওয়ারেন হেস্টিং

ঘ. লর্ড বেন্টিং

৩৮. সনাতন সময়ে সমাজসেবার উদ্দেশ্য ছিল—

i. দুস্থদের সহায়তা করা

ii. প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করা

iii. মানুষকে স্বাবলম্বী করে তোলা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১. গ ৩২. ঘ ৩৩. খ ৩৪. খ

৩৫. খ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মাহমুদ আমিন, প্রভাষক, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ