সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৬

অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

গ্রামীণ ব্যাংক দরিদ্র নারীদের দলভিত্তিক ক্ষদ্রঋণ প্রদানের মাধ্যমে ব্যাংকিংসেবা প্রদান করছে। দুস্থ–অসহায়দের কর্মভিত্তিক দল গঠন করে উত্পাদন খাতে ঋণ প্রদান করা হয়। ব্যক্তির চেয়ে দলীয় দায়িত্ব ও কর্তব্যবোধের প্রতি এতে গুরুত্ব দেওয়া হয়।

৮. অনুচ্ছেদে কোন ধরনের দলের উল্লেখ রয়েছে?

ক. প্রত্যক্ষ দল

খ. পরোক্ষ দল

গ. ট্রিটম্যান্ট গ্রুপ

ঘ. টাস্ক গ্রুপ

৯. নিচের কোনটি দল সমাজকর্মের উপাদান—

ক. দলীয় প্রক্রিয়া

খ. দল সমাজকর্ম প্রক্রিয়া

গ. সামাজিক প্রক্রিয়া

ঘ. দলীয় ক্রিয়া-প্রতিক্রিয়া

১০. ‘We Feeling’ কোন দলে থাকে?

ক. প্রাথমিক দলে খ. মাধ্যমিক দলে

গ. অন্তর্দলে ঘ. বহির্দলে

১১. সুসংগঠিত সেবা বলতে কী বোঝ?

ক. ব্যক্তিগত সেবা খ. বিচ্ছিন্ন সেবা

গ. প্রাতিষ্ঠানিক সেবা ঘ. ঐতিহ্যগত সেবা

১২. সমাজকর্মে গবেষণার প্রথম ধাপ
কোনটি?

ক. তথ্য সংগ্রহ

খ. সমস্যা নির্বাচন

গ. তথ্য বিশ্লেষণ

ঘ. গবেষণার নকশা প্রণয়ন

১৩. কোনটির মাধ্যমে সাহায্যার্থীর গোপন তথ্য জানা সম্ভব হয়?

ক. র৵াপো খ. পারিবারিকসম্পর্ক

গ. সামাজিক সম্পর্ক

ঘ. রাজনৈতিক সম্পর্ক

১৪. ‘Social Diagnosis’ নামের বইটির রচয়িতা কে?

ক. ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার

খ. এইচ এইচ পার্লম্যান

গ. ও বোজেম

ঘ. ম্যারি রিচম্যান্ড

১৫. কোন ধাপে সমাধান কৌশলকে দলের সমস্যা নিরসনে প্রয়োগ করা হয়?

ক. সমাধান বাস্তবায়ন

খ. সমস্যা বিশ্লেষণ

গ. সম্ভাব্য সমাধান নির্ধারণ

ঘ. সর্বোত্তম সমাধান নির্বাচন

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৮. খ ৯. খ ১০. গ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. ক