সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

অধ্যায় ৪

১৪. সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চালিকা শক্তি কোনটি?

ক. ধর্ম ও নৈতিক শিক্ষা

খ. ধর্ম ও মানবতাবোধ

গ. পরোপকারিতা ও সহযোগিতা

ঘ. শান্তি ও জনকল্যাণমুখিতা

১৫. ওয়াকফ বলতে বোঝায়—

i. ধর্মীয় কাজে দান

ii. জনহিতকর কাজে দান

iii. প্রতিবেশীদের মাঝে দান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. সামাজিক উন্নয়ন একটি—

ক. বিমূর্ত বিষয় খ. গতিশীল বিষয়

গ. নিয়মতান্ত্রিক বিষয়

ঘ. চলমান প্রক্রিয়া

১৭. দেবোত্তর শব্দের আভিধানিক অর্থ কী?

ক. দেবতার অনুকূলে যাওয়া

খ. মানুষের অনুকূলে যাওয়া

গ. পথিকের অনুকূলে যাওয়া

ঘ. দাস–দাসীদের অনুকূলে যাওয়া

১৮. জাকাতের প্রকৃত অর্থ হলো—

i. পবিত্রকরণ ii. ধৌতকরণ

iii. বৃদ্ধিকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মালিহা বাড়িতে কোনো অতিথি এলে তাকে কিছু খেতে না দিয়ে যেতে দেন না। এটা তাদের পারিবারিক ঐতিহ্য। আত্মীয়, ফকির, মিসকিন—সবাইকে তিনি একইভাবে সমাদর করতেন।

১৯. মালিহার কাজটিকে কী বলা যায়?

ক. সদকা খ. জাকাত

গ. ওয়াকফ ঘ. দেবোত্তর

২০. এর মাধ্যমে প্রকাশ পায়—

i. দানের ইচ্ছা ii. সামাজিক বন্ধন

iii. অহংকার বোধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. জাকাতের অর্থ ব্যয়ের খাত কয়টি?

ক. ৬টি খ. ৭টি

গ. ৮টি ঘ. ৯টি

২২. এতিমখানা প্রতিষ্ঠার গুরুত্ব হলো—

i. অনাথ শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা

ii. পরিত্যক্ত শিশুদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে সহায়তা করে

iii. এতিম শিশুদের আনন্দ বিলাসে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. ক ২১.গ ২২. ক