অধ্যায় ৪
২৩. ধর্মগোলা প্রতিষ্ঠা করা হয়েছিল—
i. স্থানীয় পর্যায়ে দুর্ভিক্ষ মোকাবিলার লক্ষ্যে
ii. স্থানীয় কৃষকদের মধ্যে শস্য বিতরণ
iii. স্থানীয় পর্যায়ে খাদ্যাভাব মোকাবিলার লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. হাজী মুহসীনকে বঙ্গের হাতেম বলে আখ্যায়িত করেছেন কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. গোলাম মোস্তফা
গ. কায়কোবাদ
ঘ. ফররুখ আহমদ
২৫. হিন্দু আইনে স্বীকৃত কোনটি?
ক. ধর্মগোলা খ. ওয়াক্ফ
গ. সরাইখানা ঘ. দেবোত্তর
২৬. লঙ্গরখানার বাংলা প্রতিশব্দ কী?
ক. সরাইখানা খ. ধর্মগোলা
গ. অন্নছত্র ঘ. এতিমখানা
২৭. বর্তমান সময়ের সমাজসেবা কেমন?
ক. সংকীর্ণ ও সীমাবদ্ধ
খ. সংগঠিত ও পরিকল্পিত
গ. রক্ষণশীল ও পরিকল্পিত
ঘ. অযাচিত ও সীমাবদ্ধ
২৮. বেগম রোকেয়ার কোন গ্রন্থটি অসমাপ্ত
রেখে যান?
ক. নারীর অধিকার খ. পদ্মরাগ
গ. মতিচুর ঘ. অবরোধবাসিনী
২৯. ছিয়াত্তরের মন্বন্তরে এ দেশের কতজন লোক অনাহারে ও পীড়ায় মৃত্যুবরণ করে?
ক. এক-তৃতীয়াংশ
খ. দুই-তৃতীয়াংশ
গ. দুই-চতুর্থাংশ
ঘ. এক-চতুর্থাংশ
৩০. কোনটির ইংরেজি প্রতিশব্দ Inn?
ক. ধর্মগোলা খ. লঙ্গরখানা
গ. সরাইখানা ঘ. বায়তুল মাল
৩১. শিশু সদনে কতজন শিশু নিয়ে একটি শিশু পরিবার গঠিত হয়?
ক. ১০ জন খ. ১৫ জন
গ. ২০ জন ঘ. ২৫ জন
৩২. কোনটির আইনগত ভিত্তি রয়েছে?
ক. দানশীলতার খ. এতিমখানার
গ. ধর্মগোলার ঘ. ওয়াক্ফের
৩৩. সতীদাহ প্রথা ছিল—
i. অমানবিক প্রথা
ii. হিন্দুধর্মের বিধান
iii. সামাজিক রেওয়াজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২৩. খ ২৪. খ ২৫. ঘ ২৬. গ ২৭. খ ২৮. ক ২৯. ক ৩০. গ ৩১. গ ৩২. ঘ ৩৩. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল