সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৩৪. বেগম রোকেয়ার কোন গ্রন্থটি একটি কাল্পনিক কাহিনিনির্ভর সাহিত্য?

ক. পদ্মরাগ খ. সুলতানার স্বপ্ন

গ. মতিচুর ঘ. অবরোধবাসিনী

অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব আ. মজিদ একজন মানবহিতৈষী ব্যক্তি। তিনি তাঁর প্রতিষ্ঠানের দেয়ালে লিখে রেখেছেন দুইটি মূল্যবান বাণী—

১. মানুষ সৃষ্টির সেরা জীব

২. অহিংসা পরম ধর্ম।

৩৫. অনুচ্ছেদে বর্ণিত বাণীসমূহ যে ধরনের মূল্যবোধ থেকে এসেছে তা হলো—

ক. সামাজিক খ. ধর্মীয়

গ. সমাজকর্ম ঘ. রাষ্ট্রীয়

৩৬. অনুচ্ছেদে বর্ণিত বাণীসমূহের সঙ্গে সংশ্লিষ্ট ধর্মের সঠিক ক্রম কোনটি?

i. হিন্দু ii. ইসলাম

iii. বৌদ্ধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. সতীদাহ প্রথা রদ করেন কে?

ক. লর্ড ক্যানিং খ. লর্ড ডালহৌসি

গ. ওয়ারেন হেস্টিং ঘ. লর্ড বেন্টিং

৩৮. সনাতন সময়ে সমাজসেবার উদ্দেশ্য ছিল—

i. দুস্থদের সহায়তা করা

ii. প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করা

iii. মানুষকে স্বাবলম্বী করে তোলা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

অধ্যায় ৬

১. ব্যক্তি সমাজকর্মের মূল কেন্দ্রবিন্দু কোনটি?

ক. সমস্যা খ. স্থান

গ. ব্যক্তি ঘ. প্রক্রিয়া

২. সমস্যা সমাধান কয়টি স্তরে বিভক্ত?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৩. একটি আদর্শ সংস্কৃতি ধারণ করাকে কী বলা হয়?

ক. উপযোজন

খ. আত্মীকরণ

গ. দলীয় প্রতিযোগিতা

ঘ. ঐকমত্য গঠন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩৪. খ ৩৫. খ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. ক

অধ্যায় ৬: ১. গ ২. ঘ ৩. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল