অধ্যায় ১
৩৩. সমাজকর্মীর কার্যক্রমের মধ্যে প্রকাশ পায় কোনটি?
ক. পেশাগত দক্ষতা
খ. মোহনীয় আচরণ
গ. শৈল্পিক দক্ষতা
ঘ. বুদ্ধিদীপ্ত জ্ঞান
৩৪. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। তিনি সেবা প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন?
ক. ধর্মীয় আইন খ. রাষ্ট্রীয় আইন
গ. সামাজিক আইন ঘ. পেশাদার নীতিমালা
৩৫. মানুষের আচরণের মানদণ্ড কোনটি?
ক. সামাজিক মূল্যবোধ
খ. ধর্মীয় মূল্যবোধ গ. রাজনৈতিক মূল্যবোধ
ঘ. সাংস্কৃতিক মূল্যবোধ
৩৬. কোনটি পেশা হিসেবে সমাজকর্মকে পরিচালনার জন্য সমাজকর্মের ধ্যান–ধারণা, নিয়ম–শৃঙ্খলা বা নীতি প্রণয়নের একটি মানদণ্ড স্থাপন করে?
ক. সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান
খ. সমাজকর্মের মূল্যবোধ
গ. সমাজকর্মের ব্যবহারিক জ্ঞান
ঘ. সমাজকর্মের পদ্ধতি
৩৭. সমাজকর্মের অনুশীলন কেমন হয়?
ক. একমুখী খ. কঠিন
গ. বাস্তবতা বর্জিত ঘ. দ্বিমুখী ও অংশগ্রহণমূলক
৩৮. সমাজকর্মী নিতু ও সাহায্যার্থী অমা। এদের পারস্পরিক সম্পর্ক বলে দেয় যে তারা একটি সুষ্ঠু সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। এখানে সমাধান কৌশল সফল হওয়ার যৌক্তিক কারণ কী?
ক. পর্যাপ্ত সম্পদ
খ. পেশাগত সম্পর্ক স্থাপন
গ. নীতির সঠিক প্রয়োগ
ঘ. সম্পদের সর্বোত্তম ব্যবহার
৩৯. সমাজকর্মে গৃহীত প্রতিকারমূলক কার্যক্রম নিচের কোনটির আওতাভুক্ত?
ক. সমাজকর্মের পরিধি
খ. সমাজকর্মের প্রকৃতি
গ. সমাজকর্মের প্রয়োজনীয়তা
ঘ. সমাজকর্মের উদ্দেশ্য
৪০. সমাজকর্মের কোন ধরনের কার্যক্রম অপরাধীকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি করে দেয়?
ক. প্রতিকারমূলক কার্যক্রম
খ. প্রতিরোধমূলক কার্যক্রম
গ. উন্নয়নমূলক কার্যক্রম
ঘ. সংশোধনমূলক কার্যক্রম
৪১. সমাজকর্মের পরিধি বলতে কী বোঝায়?
ক. তাত্ত্বিক জ্ঞানকে
খ. সমাজের উন্নত ক্ষেত্রকে গ. উন্নয়নকে
ঘ. প্রয়োগ উপযোগিতাকে
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩৩. ক ৩৪. ঘ ৩৫. ক ৩৬. খ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. ক ৪০. ঘ ৪১. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাহমুদ আমিন, সাবেক প্রভাষক
যশোর ক্যান্টনমেন্ট কলেজ, যশোর