সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

৪২. কীভাবে সমাজকর্ম মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে?

ক. সমাজের অনাকাঙ্ক্ষিত সমস্যা দূর করে

খ. জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে

গ. সমাজে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে

ঘ. রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন করে

৪৩. সমাজকর্ম মানুষের যে দিকের বিকাশ সাধন করে স্বাবলম্বী হতে সাহায্য করে, তা কী?

ক. শারীরিক শক্তি

খ. দক্ষতা

গ. আচরণ

ঘ. সুপ্ত প্রতিভা

৪৪. বিপুল একজন সমাজকর্মী হিসেবে সমাজের দরিদ্র, দুস্থ, অসহায় মানুষকে এমনভাবে সাহায্য করে, যাতে তাদের অন্যের মুখাপেক্ষী হতে না হয়। বিপুলের এ রূপ কাজ সমাজকর্মের কোন লক্ষ্যের অন্তর্ভুক্ত?

ক. সুষ্ঠু সামাজিক ভূমিকা পালনে সহায়তা করা

খ. আত্মনির্ভরশীল করে গড়ে তোলা

গ. পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনয়ন

ঘ. সামাজিক বিপর্যয়বোধ

৪৫. সমাজকর্ম সার্বিক কার্যাবলি পরিচালনা করে—

i. সব শ্রেণির জনগোষ্ঠীর কল্যাণের জন্য

ii. সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য

iii. স্থিতিশীল সামাজিক পরিবেশ সৃষ্টির জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. জাতিসংঘের সামাজিক কমিশন আন্তর্জাতিক জরিপ পরিচালনার মাধ্যমে সমাজকর্মের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তা হলো—

i. এটি সাহায্যকারী কার্যক্রম

ii. এটি সংযোগকারী কার্যক্রম

iii. এটি সামাজিক কার্যক্রম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. সেবা প্রদানের ক্ষেত্রে সমাজকর্মীকে খেয়াল রাখতে হয়—

i. সমাজকর্মের মূল্যবোধ ও ব্যবহারিক নীতিমালার প্রতি

ii. রাষ্ট্রীয় বিধিবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি

iii. সামাজিক আদর্শ ও মূল্যবোধের প্রতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪২. খ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. গ ৪৬. ঘ ৪৭. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মাহমুদ আমিন, সাবেক প্রভাষক
যশোর ক্যান্টনমেন্ট কলেজ, যশোর