সমান গুরুত্ব দেবে গ্রামার ও কম্পোজিশনে | এসএসসি ২০২২ - ইংরেজি ২য় পত্র | বিশেষ পরামর্শ
প্রিয় পরীক্ষার্থী, নতুন সিলেবাসের আলোকে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখার নিয়মকানুন নিয়ে আলোচনা করা হলো।
1. Gap filling activities without clues: শিক্ষার্থীদের preposition ও article–এর ব্যবহারের দক্ষতা মূল্যায়নের জন্য এ অংশে ১০টি শূন্যস্থানসহ একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। সঠিক preposition ও article ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। যেখানে কোনো article ব্যবহৃত হবে না সেখানে zero article অর্থাৎ × ব্যবহৃত হবে। এ অংশে কোনো clue দেওয়া থাকবে না। শুধু উত্তরগুলো a, b, c, d, ….j আকারে লিখবে।
2. Right form of verbs: এ অংশে ১০টি শূন্যস্থানসহ ১টি অনুচ্ছেদ থাকবে। শূন্যস্থান পূরণের জন্য বক্সে clue হিসেবে verb দেওয়া থাকবে। Verb-এর right form ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করবে। subject-verb-agreement, person, number এবং tense–এর পরিবর্তন ছাড়াও voice–এর passive form–এর ব্যবহার করার প্রয়োজন হতে পারে। প্রয়োজনে verb-এর negative form ব্যবহার করবে।
3. Changing sentences: এ অংশে ১০টি বাক্যের ১টি অনুচ্ছেদ থাকবে। বাক্যগুলোর পাশে ব্রাকেটের ভেতরে প্রদত্ত নির্দেশনা অনুসারে বাক্যগুলোকে রূপান্তর করতে হবে।
4. Use of suffix and prefix: এ অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদের ভেতরে ১০টি শব্দকে ব্রাকেটের মধ্যে দেওয়া থাকবে। Root-word বা মূল শব্দের সঙ্গে context অনুসারে উপযুক্ত prefix বা suffix অথবা prefix ও suffix উভয়ই যোগ করে উত্তর লিখবে।
5. Making tag questions: বিবৃতি, নির্দেশ, অনুরোধ (আবেগ, আনন্দ, বেদনা) ইত্যাদি প্রকাশক পাঁচটি বাক্য দেওয়া থাকবে। প্রতিটি বাক্য যথোপযুক্ত tag সহ পুনরায় লিখে উত্তর করবে। উত্তর লেখার সময় অবশ্যই পুরো বাক্যসহ tag লিখবে এবং উত্তরের অংশটি underline করবে।
6.Use of capitals and punctuation marks: প্রশ্নপত্রের এ অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, যেখানে কোনো punctuation marks (বিরাম চিহ্ন) দেওয়া থাকবে না। উপযুক্ত punctuation marks এবং capital letter ব্যবহার করে অনুচ্ছেদটি লিখতে হবে।
7. Writing CV with cover letter: প্রশ্নপত্রের এ অংশে কিছু instruction দেওয়া থাকবে। সে অনুসারে একটি cover letter সহ CV লিখতে হবে। উত্তরপত্রের বাঁ পাশের পৃষ্ঠায় cover letter এবং ডান পাশের পৃষ্ঠায় CV লিখবে।
8. Writing Formal Letter (complaint letter, notice): প্রদত্ত প্রশ্নের এ অংশে সাম্প্রতিক বিষয় বা ঘটনা অথবা কোনো সমস্যার ওপর ভিত্তি করে সে সমস্যার সমাধান চেয়ে একটি formal letter লিখতে হবে। তবে formal letter–এর পরিবর্তে
Notice লিখতে বলা হতে পারে। এ অংশটি যেহেতু তোমাদের জন্য সম্পূর্ণ নতুন তাই এ অংশের জন্য ভালো করে প্রস্তুতি নেবে।
মো. জসিম উদ্দীন বিশ্বাস, প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা