সাধারণ জ্ঞান – সেট: ১১ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ৯, ১০, ১১ ও ১২। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
সাধারণ জ্ঞান – সেট: ১১
প্রশ্ন ১০১: কত সালে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয়?
উত্তর: ১২০৪
প্রশ্ন ১০২: আফগানের বিখ্যাত নেতার নাম কী?
উত্তর: শেরখান সুর
প্রশ্ন ১০৩: বাংলাদেশের কয়েকজন বড় জমিদার কী নামে পরিচিত ছিল?
উত্তর: বারভূঁইয়া নামে
প্রশ্ন ১০৪: বারভূঁইয়ারা একজোট হয়ে কাদের হাত থেকে দেশের স্বাধীনতা টিকিয়ে রেখেছিলেন?
উত্তর: মোগল
প্রশ্ন ১০৫: কোন মোগল সম্রাটের সময় বাংলাদেশ মোগলদের অধীনে আসে?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর
প্রশ্ন ১০৬: সুলতানি থেকে মোগল পর্ব পর্যন্ত বাংলাদেশে মুসলমানদের শাসনকাল কী নামে পরিচিত?
উত্তর: মধ্যযুগ
প্রশ্ন ১০৭: কাদের পরাজিত করে ভারত উপমহাদেশে ইংরেজরা ক্ষমতা লাভ করেছিল?
উত্তর: মুসলমানদের
প্রশ্ন ১০৮: কোন যুগ থেকে ইউরোপীয় বণিকেরা ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করতে এসেছিল?
উত্তর: মোগল যুগ
প্রশ্ন ১০৯: ইউরোপের বণিকগোষ্ঠী ভারত উপমহাদেশে এসেছিল কেন?
উত্তর: বাণিজ্য করতে
প্রশ্ন ১১০: কত সাল পর্যন্ত ভারত উপমহাদেশে ইংরেজ শাসন বিদ্যমান ছিল?
উত্তর: ১৯৪৭
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক , বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা