সাধারণ জ্ঞান – সেট: ১২ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ৯, ১০, ১১ ও ১২। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
সাধারণ জ্ঞান – সেট: ১২
১১১. রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?
ক. ১৬৬০ খ. ১৬৬৫
গ. ১৭৬০ ঘ. ১৮৬৫
১১২. জীবন্ত কোষে কী থাকে?
ক. প্রোটোপ্লাজম খ. নিউক্লিয়াস
গ. গলজি বডি ঘ. দেহকোষ
১১৩. কোষপ্রাচীর কোন কোষে দেখা যায়?
ক. প্রাণিকোষে খ. উদ্ভিদকোষে
গ. উদ্ভিদে ঘ. কোষঝিল্লিতে
১১৪. উদ্ভিদকোষের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. প্লাস্টিড খ. গলজি বডি
গ. প্রকৃত কোষ ঘ. প্রাচীর
১১৫. কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কাকে?
ক. নিউক্লিয়াস খ. প্রাণিকোষ
গ. মাইটোকন্ড্রিয়া ঘ. প্রোটোপ্লাজম
১১৬. কোষের মধ্যে নিউক্লিয়াস কোন অবস্থায় থাকে?
ক. দাঁড়ানো খ. ভাসমান
গ. নিমজ্জিত ঘ. ডুবন্ত
১১৭. কোনটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়?
ক. নিউক্লিয়াস খ. ক্রোমাটিন তন্তু
গ. প্রোটোপ্লাজম ঘ. জীবন্ত কোষ
১১৮. জীবদেহের গঠন ও কাজের একককে কী বলে?
ক. কোষ খ. প্লাস্টিড
গ. প্রাণিকোষ ঘ. নিউক্লিয়াস
১১৯. কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন?
ক. আইজ্যাক নিউটন
খ. রবার্ট হুক
গ. লিউয়েন হুক
ঘ. ক্যারোলাস লিনিয়াস
১২০. কোনটি উদ্ভিদকোষের বৈশিষ্ট্য?
ক. DNA খ. RNA
গ. প্লাস্টিড ঘ. সেন্ট্রোজোম
সঠিক উত্তর: ১১১.খ ১১২.ক ১১৩.খ ১১৪.ক ১১৫.গ ১১৬.খ ১১৭.খ ১১৮.ক ১১৯.খ ১২০.গ
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা