সাধারণ জ্ঞান - সেট: ১৪ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ১৩, ১৪, ১৫ ও ১৬। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
সাধারণ জ্ঞান – সেট: ১৪
১৩১. পেঁয়াজের কোষ উদ্ভিদকোষ; এর কারণ কী?
ক. কোষপ্রাচীর আছে
খ. প্লাস্টিড নেই
গ. কোষগহ্বর নেই
ঘ. মাইটোকন্ড্রিয়া আছে
১৩২. উদ্ভিদকোষের সবচেয়ে বড় ও ফাঁকা অংশটি কী নামে পরিচিত?
ক. প্লাস্টিড
খ. কোষগহ্বর
গ. সাইটোপ্লাজম
ঘ. মাইটোকন্ড্রিয়া
১৩৩. জীবনের ভৌত ভিত্তি বলা হয় কাকে?
ক. নিউক্লিয়াসকে
খ. প্রোটোপ্লাজমকে
গ. সাইটোপ্লাজমকে
ঘ. মাইটোকন্ড্রিয়াকে
১৩৪. প্রোটোপ্লাজম কয়টি অংশ নিয়ে গঠিত?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
১৩৫. প্রোটোপ্লাজমের গঠন কী রূপ?
ক. কঠিন খ. অর্ধতরল
গ. তরল ঘ. গ্যাসীয়
১৩৬. কোষপ্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দাবেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুকে কী বলে?
ক. সেন্ট্রোজোম
খ. মাইটোকন্ড্রিয়া
গ. প্রোটোপ্লাজম
ঘ. ক্লোরোপ্লাস্ট
১৩৭. কোনটির কোষে কোষপ্রাচীর থাকে না?
ক. উদ্ভিদ খ. প্রাণী
গ. প্রোটোজোয়া ঘ. অণুজীব
১৩৮. কোনটির উপস্থিতির জন্য ফুল, পাতা ও ফল রঙিন হয়?
ক. মাইটোকন্ড্রিয়া
খ. নিউক্লিয়াস
গ. লাইসোসোম
ঘ. প্লাস্টিড
১৩৯. কোষের বর্ণাধার বলা হয় কোনটিকে?
ক. কোষঝিল্লিকে
খ. প্লাস্টিডকে
গ. নিউক্লিয়াসকে
ঘ. ক্রোমোজোমকে
১৪০. নিচের কোনটিতে প্লাস্টিড থাকে না?
ক. মানুষ খ. মস
গ. কাঁঠাল ঘ. জাম
সঠিক উত্তর: ১৩১.ক ১৩২.খ ১৩৩.খ ১৩৪.ক ১৩৫.খ ১৩৬.গ ১৩৭.খ ১৩৮.ঘ ১৩৯.খ ১৪০. ক
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা